কানাই কার ভাবে তোর
এ ভাব দেখিরে।
ব্রজের সে ভাব তো দেখি নারে।।পরনে ছিলো পীতধরা
মাথায় ছিলো মোহনচূড়া
করে বাঁশীরে;
আজ দেখি তোমার
করোয়া কৌপীন সার
ব্রজের সে ভাব কোথা রাখলিরে।।দাসদাসী ত্যাজিয়ে কানাই
একা একাই ফিরছেরে ভাই
কাঙাল বেশ ধরে;
ভিখারী হলি
কাঁথা সার করলি
কিসের অভাবেরে।।ব্রজবাসীর হয়ে নিদয়
আসিয়ে ভাই এই নদীয়ায়
কী সুখ পালিরে;
লালন বলে আর
কার বা রাজ কার
আমি সব দেখি আজ মিছেরে।।
কানাই কার ভাবে তোর
- Sub Title: এ ভাব দেখিরে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 187
লালন গীতি এর নতুন প্রবন্ধ
আলক সাঁই আল্লাজী মিশে
- Sub Title: ফানা ফিল্লায় মোরাকাবা
খুঁজে ধন পাই কি মতে
- Sub Title: পরের হাতে ঘরের কলকাটি।১
আমি কি দোষ দিব কারে রে
- Sub Title: আপন মনের দোষে পল্লেম ফেরে রে
মেরে সাঁইর ভাবুক যারা
- Sub Title: তাদের ভাবের ভূষণ যায় ধরা
নামে রসিক নাম ধরিয়ে
- Sub Title: মন, বেড়াও জগৎ মাতিয়ে
ডাকোরে মন আমার হক নাম আল্লা বলে
- Sub Title: মনে ভেবে বুঝে দেখো
আলেফ লাম মিমেতে কোরান তামাম সোদ লেখেছে
- Sub Title: কোরান তামাম সোদ লেখেছে
আপন খবর না যদি হয়
- Sub Title: যার অন্ত নাই
আর কি গৌর আসবে ফিরে
- Sub Title: মানুষ ভজে যে যা কর, গৌর চাঁদ গিয়েছে সেরে
কাছের মানুষ ডাকছো কেন শোর করে
- Sub Title: আছিস তুই যেখানে সেও সেখানে
পানিকাউর দয়াল পাখী
- Sub Title: রাতদিন তারে জলে দেখি
ভড়ূয়া বাঙ্গাল
- Sub Title: মন তুই ভড়ুয়া বাঙ্গাল জ্ঞানছাড়া
বাংলা
English