ধর রে অধরচাঁদেরে অধরে অধর দিয়ে।
ক্ষীরোদ মৈথুনের ধারা, ধর রে রসিক নাগরা
যে রসেতে অধর ধরা, থেক রে সচেতন হয়ে।।অরসিকের ভোলে ভুলে, ডুবিস নে কূপনদীর জলে
কারণবারির মধ্যস্থলে, ফুটেছে ফুল অচিন দলে
চাঁদ-চকোরা তাহে খেলে, প্রেমবাণে প্রকাশিয়ে।।নিত্য ভেবে নিত্য থেক, লীলাবাসে যেয়ো নাকো
সেই দেশেতে মহাপ্রলয়, মায়েতে পুত্র ধরে খায়
ভেবে বুঝে দেখ মনুরায়, সে দেশে তোর কাজ কি যেয়ে।।পঞ্চবাণের ছিলে কেটে, প্রেম যাজো স্বরূপের হাটে
সিরাজ সাঁই বলে রে লালন, বৈদিক বাণে করিস নে রণ
বাণ হারায়ে পড়বি যখন রণ খেলাতে হুবড়ি খেয়ে।।
ধর রে অধরচাঁদেরে অধরে অধর দিয়ে
- Sub Title: ক্ষীরোদ মৈথুনের ধারা, ধর রে রসিক নাগরা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ লালন গীতি
- পঠিত হয়েছেঃ 230
লালন গীতি এর নতুন প্রবন্ধ
ও মন কারো সাধনা মায়ায় ভুলো না
- Sub Title: নইলে আর সাধন হবে না
ডুবে দেখ দেখি মন কীরূপ লীলাময়
- Sub Title: আকাশ-পাতাল খুঁজিস যারে এই দেহে সে রয়
করোরে পেয়ালা কবুল শুদ্ধ ইমানে
- Sub Title: মিশবি যদি জাত সেফাতে
বল কারে খুঁজিস ক্ষ্যাপা দেশ-বিদেশে
- Sub Title: আপন আপন ঘর খুঁজিলে রতন পাই অনা’সে
আমার মন বেবাগী ঘোড়া
- Sub Title: বাগ ফেরাতে পারিনে দিবারাতে
আমি কি দোষ দিব কারে রে
- Sub Title: আপন মনের দোষে পল্লেম ফেরে রে
সহজে অধর মানুষ না যায় ধরা
- Sub Title: হতে হবে জ্যান্তে মরা
হীরে লাল জহুরের কুঠি
- Sub Title: আছে এই মানুষ ধড়ে
চিরদিন দুঃখের অনলে প্রান জ্বলছে আমার
- Sub Title: আমি আর কতদিন জানি এই অবলার প্রাণী
আমি চরণ পাব কোনদিনে
- Sub Title: আমি ঘাটে ঘাটে পথে পথে
এ বড় আজব কুদরতি
- Sub Title: আঠরো মোকামের মাঝে
মুর্শিদ জানায় যারে
- Sub Title: মর্ম সেই জানতে পায়
বাংলা
English