“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

 যে আমায় পাঠালে এহি ভাব-নগরে
যে আমায় পাঠালে এহি ভাব-নগরে
  • Sub Title: মনের আঁধার-হরা চাঁদ

যে আমায় পাঠালে এহি ভাব-নগরে
মনের আঁধার-হরা চাঁদ

সেই সে দয়াল চাঁদ
আর কতদিনে দেখবো তারে।
কে দিবে রে উপাসনা
করি রে আজ কি সাধনা
কাশীতে যাই কি, কাননে থাকি
আমি কোথা গেলে পাবো সে চান্দে রে।
মন-ফুলে পূজিব কি
নাম-ব্ৰহ্ম রসনায় জপি
কিসে দয়া তার হবে পাপীর ‘পর
কে বলবে সে সন্ধান করে।
ভেবে তারে পঞ্চ মতে
ঘুরে বেড়াই পঞ্চ পথে
যে পথ সরল সে পথে গরল
অধীন লালন বলে, তাইতে পড়লাম ফেরে।।

————
লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৫০-৫১; লালন-গীতিকা, পৃ. ২৬৪-৬৫; বাংলার বাউল ও বাউল গান, পৃ. ১২২
লালনের এটি নতুন আঙ্গিকের গান। ধুয়ার ছন্দ-রীতি কখখক; স্তবকগুলির ছন্দ-রীতি খখগক। এরূপ ছন্দ ও সুর-লয়ে লালনের অন্য গান নেই।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 আর কি এমন জনম, বসবো সাধুর মেলে
আর কি এমন জনম, বসবো সাধুর মেলে

আর কি এমন জনম, বসবো সাধুর মেলে

  • Sub Title: হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে এল কালে
আশাসিন্ধু তীরে বসে আছি সদাই
আশাসিন্ধু তীরে বসে আছি সদাই

আশাসিন্ধু তীরে বসে আছি সদাই

  • Sub Title: সাধুর যুগল চরণধুলো লাগবে কি এই পাপীর গায়
যদি উজান বাঁকে তুলসী ধায়
যদি উজান বাঁকে তুলসী ধায়

যদি উজান বাঁকে তুলসী ধায়

  • Sub Title: খাঁটি তার পূজা বটে চরণচাঁদে পায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন