“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

লোহারে বানাইলা কাঞ্চা সোনা
লোহারে বানাইলা কাঞ্চা সোনা

আমার মুর্শিদ পরশমনি গো

আমার মুর্শিদ পরশমনি গো
লোহারে বানাইলা কাঞ্চা সোনা।।

মুর্শিদ রতন অমূল্য ধন
জীবন থাকতে চিনলাম না
লোহারে বানাইলা কাঞ্চা সোনা।।

মুর্শিদ চরণ যে করছে সাধন
বিনা দুধে দই পাতিয়া তুলিয়াছে মাখন
সেই যে মাখন করো ভক্ষণ
ভবক্ষুধা থাকবে না
লোহারে বানাইলায় কাঞ্চা সোনা।।

মুর্শিদ নামে গলে পরে হার
কুলকলঙ্ক লাজলজ্জা কি করিবো তোমার
এগো মুর্শিদ মুর্শিদ মুর্শিদ বইলে
সদায় করো কল্পনা
লোহারে বানাইলায় কাঞ্চা সোনা।।

হৃদকমলে যখন ফুটবে ফুল
মন মনুরা জ্ঞান চোরা তোর হইবেরে আকুল
এগো দেখলে ছবি পাগল হবি
কারো মানা শুনবে না
লোহারে বানাইলায় কাঞ্চা সোনা।।

মুর্শিদ নামে ছাড়বে নিশ্বাস
মনারবছে হাওয়া নিকলে কেবলও বাতাস
এগো নিশ্বাসে বিশ্বাস করিয়া
ধ্যানে নামটি জপ না
লোহারে বানাইলায় কাঞ্চা সোনা।।

কালা শাহ কয় ওরে মন পাগল
সরলে গরল মিশাইয়া হারাইলে সকল
এগো সরল দেশে ডুবিয়া থাকো
গরলের লাগ পাবে না
লোহারে বানাইলায় কাঞ্চা সোনা।।

কথাঃ- কালা শাহ্‌
শিল্পীঃ- ফকির শাহাবুদ্দীন

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

হাওয়াতে বিমান চলে

  • Sub Title: কে তার চালক বল, বল দেখি রে সুধী কুল
রাধারমণ দত্ত

কি করিতাম তোরে রে পুষ্প

  • Sub Title: রজনী প্ৰভাত হইল ভাসাইতাম সাগরে ধু
শাহ আব্দুল করিম

খবর রাখনি

  • Sub Title: উন্দুরে লাগাইছে শয়তানি
হাসন রাজা

ঘুমাইলে ঘুম ধরেনা, প্রাণ বন্ধের লাগিয়া

  • Sub Title: সারা রাইত থাকি জাগিয়া
রাধারমণ দত্ত

ও সজনী কও গো শুনি

  • Sub Title: শ্যামচন্দের প্ৰেমাগুণে পুড়িয়া ছালি হই ধু
মাইজভাণ্ডারী গান

পহলে তো খানায়ে কাবা

  • Sub Title: দরে মোর্শেদ কো ফের আব্ কাবায়ে কাবা ছমঝা
কবিয়াল রমেশ শীল

চলরে মন ত্বরাই যাই

  • Sub Title: গাউসুল আযম মাইজভাণ্ডারী স্কুল খুলেছে
রাধারমণ দত্ত

গৌরচান পরার অধীন বানাইলা আমারে

  • Sub Title: সুরধনীর তোরে তীরে গৌরচান নৃত্য করে
শাহ আব্দুল করিম

পিরিতি করিয়া রে গিয়াছ ছাড়িয়া রে

  • Sub Title: পোড়া প্রাণ জুড়াবো আমি কার মুখ চাইয়া রে
শাহ আব্দুল করিম

বলো ভোট দিব আজ কারে

  • Sub Title: ভোট দিব যে দেশের সেবক ভোট দিব না যারে-তারে
রাধারমণ দত্ত

আর জ্বালা দিও না বাঁশি আর জ্বালা দিও না আমারে

  • Sub Title: জনম দুক্ষিনী রাধা জানি কি জান না রে?

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন