“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: ভোট দিব যে দেশের সেবক ভোট দিব না যারে-তারে

বলো ভোট দিব আজ কারে?
ভোট দিব যে দেশের সেবক ভোট দিব না যারে-তারে।।

যারা মোদের ভোট নিয়া ভোটের বলে নেতা হইয়া
গরিবের খুন বিকাইয়া নিজের স্বার্থ করে
এমন মানুষ যারা যারা এসেছে নজরে
ভোট দেওয়া তো দূরের কথা দেশের শত্রু বলি তারে।।

দেশের সেবক হবে যারা ভোটের অধিকারী তারা
ধোকাবাজি করে যারা তারা থাকুক দূরে
মানুষ হয়ে মানুষের দরদ নাই যার অন্তরে
এই দুষ্ট লোকের মিষ্ট কথায় ভুলিবে না এবারে।।

আবদুল করিম বিনয় করে থাকবেন সবাই বুঝের ঘরে
ভোট দিবে না যারে-তারে প্রলোভনে পড়ে
নিজের দোষে দোষী হলে দোষ দিবা আর কারে
কত দুষ্ট লোক ইলেকশনে পাস করতে চায় টাকার জোরে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

হত মূর্খ নষ্ট দেহ না চিনিলি

  • Sub Title: হস্ত পদ আছে মাত্র দিন কাটায় পশু আকারে
দুর্বিন শাহ

মুর্শিদ, তোমার নাম নিয়া বড়াই করি

  • Sub Title: তুমি আমার পাড়েরও কাণ্ডারি
দুর্বিন শাহ

নাম ছাড়া এক ডাক রইয়াছে

  • Sub Title: জানোনি মন তার খবর
রাধারমণ দত্ত

বন্ধের লাগি কান্দে আমার মন

  • Sub Title: পাইলাম না তোমার চরণ ধু
রাধারমণ দত্ত

মনের মানুষ না পাইলে

  • Sub Title: মনের কথা কইয়ো না-
শাহ আব্দুল করিম

আমরা স্বাধীন দেশে থাকি

  • Sub Title: খাবার বেলা ভাত মিলে না তবু আমরা সুখী
পূজা করো যজ্ঞ করো

পূজা করো যজ্ঞ করো

  • Sub Title: মালা জপো টিকি ধরো
মাইজভাণ্ডারী গান

কে বলে বাবা মরেছে

  • Sub Title: অমর হয়ে ত্রিভুবন ভ্রমণ করেছে
রাধারমণ দত্ত

পিরিতি করিলো কলঙ্কিনী গো সজনী সই

  • Sub Title: পিরিতে করিলে কলঙ্কিনী আনি ঘরের বধূ বাইরে আইলাম
মাইজভাণ্ডারী গান

মন ডুবরী প্রেম সাগরী

  • Sub Title: সাগর ঢেউ নূতন নূতন ডুম্ব তাঁরি নূতন নূতন
হাসন রাজা

কেবল চাই তোমার দিদার অন্যকিছু চাই না আর

  • Sub Title: মার কাট যাই কর পড়িয়া আছি তোমার দ্বার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন