“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: গাউসুল আযম মাইজভাণ্ডারী স্কুল খুলেছে

চলরে মন ত্বরাই যাই , বিলম্বের আর সময় নাই ,
গাউসুল আযম মাইজভাণ্ডারী স্কুল খুলেছে ।
আবাল বৃদ্ধ নরনারী , করে সবে হুড়াহুড়ি ,

নাম করে রেজিষ্টারী ভর্তি হতেছে।।

সেই স্কুলের এমনি ধারা , বিচার নাই জোয়ান বুড়া ,
সিনায় সিনায় লিখা পড়া , শিক্ষা দিতেছে ।
মাষ্টার ও মাহিনা ছাড়া , এলমে লদুনি পড়া ,
কাগজ কালি দোয়াত কলম কি দরকার আছে ।।

নফছানিয়াতে ভাগ বিয়োগ , রূহানিতে পুরণ যোগ ,
ঈমান সাহিত্য তার নির্দিষ্ট আছে ।
খেদমত বিজ্ঞান যার দয়া করলে হেডমাষ্টার ,
তামাম দুনিয়া হবে নজরের কাছে ৷।

করে স্বহস্তে দস্তখত , দিয়াছ গোলামি খত ,
আলস্তু বে রব্বে কুম স্মরণ নি আছে ।
কালু বালা বলে এলে , এখন কেন পাশরিলে,
জবানবন্দি দিতে গেলে , ঠেকিবি পেঁচে ।

রমেশ বলে অবোধ মন , সময় গেল অকারণ ,
শীয়রে সমন এসে খাড়া রয়েছে ।
ভাণ্ডারীর স্কুলে যাও , কদম খাতায় নাম লিখাও ,
রেজিষ্টারী কবুল হলে তবে প্রাণ বাঁচে ।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

এগো সখী, মনের দুঃখ নিভাইব কুনে গো

  • Sub Title: আরে কলিজা জ্বলিয়া যায় প্রাণবন্ধু বিহনে গো
শাহ আব্দুল করিম

জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই

  • Sub Title: এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বল তাই
যদি হেরিবে হৃদয়াকাশে প্রেম-শশধর

যদি হেরিবে হৃদয়াকাশে প্রেম-শশধর

  • Sub Title: তবে সরাইয়া দেহ তমো মোহ জলধর
চানাচুর আছে আমার এই ঝোলাতে

চানাচুর আছে আমার এই ঝোলাতে

  • Sub Title: খোকা খুকু জলদি এসো কিনে নিতে
টুকটুকে লাল রাঙা পুতুল বউ সেজেছে আজ

টুকটুকে লাল রাঙা পুতুল বউ সেজেছে আজ

  • Sub Title: বিয়ে বাড়ী ব্যস্ত সবাই নিয়ে নানান কাজ
রাধারমণ দত্ত

বাঁশির ধ্বনি কৰ্ণে বর্তনি গৃহে রইতে পারি না আর

  • Sub Title: মধুর মধুর মধুর ধ্বনি মধুর মধুর যায় শুনা
মাইজভাণ্ডারী গান

কেমনে পাইব তাঁরে

  • Sub Title: মন চোরা পেলে মনে আর কি কার মানা মানে
রাধারমণ দত্ত

আমি পাইয়া কুমতিসঙ্গ

  • Sub Title: ও তারে করলে বারণ হয় না সারন
সোনার বাংলার ঘরে ঘরে
সোনার বাংলার ঘরে ঘরে

সোনার বাংলার ঘরে ঘরে

  • Sub Title: সকলে মিলিয়া জয়বাংলা বলিয়া
রাধারমণ দত্ত

সজনী- সই গো

  • Sub Title: আমি রইলাম কার আশায়:
রাধারমণ দত্ত

হরি হরি বলে ডাকরে মন রসনা

  • Sub Title: হরি নাম বিনা তোমার উপায় গতি দেখি না ধু-
মাইজভাণ্ডারী গান

রেখেছ চরণতলে দাবাইয়া

  • Sub Title: খড়গ যে ধরেছ গলে চালাইয়া কেন দাওনারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন