“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: কে তার চালক বল, বল দেখি রে সুধী কুল

হাওয়াতে বিমান চলে কোথা রে ইঞ্জিনের মূল,
কে তার চালক বল, বল দেখি রে সুধী কুল।।

কেমন বিজ্ঞানের বল
দিবানিশি চলে কল,
শুনহে ইঞ্জিন কক্ষে হু-হু শব্দের হুলুস্থুল।।

প্রত্যয় না হয় যদি
দেখ হে দু’চক্ষু মুদি,
দিয়ে দেখ আপনা দু’কর্ণ মূলে দুই আঙ্গুল।।

বিচিত্র ইঞ্জিনের চাল,
উঠছে সহস্র তাল,
বসেছেন ইঞ্জিন মূলে নবীজী হযরত রছুল।।

গুরু যারে দয়া করে
সে গিয়ে বিমানে চড়ে,
যাইয়া অনন্ত বনে তুলে আনে কাম্য ফুল।।

করিমে কহিছে সার,
ফুল তুলিবার ইচ্ছা যার,
শিরে ধর মাইজভাণ্ডারী মাওলা ধনের চরণ ধূল।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

হে প্রাণের ধন যায় মন প্রাণ

  • Sub Title: আর প্রাণে বধিও নারে
কবিয়াল রমেশ শীল

মিমের পর্দা উঠাইলে

  • Sub Title: রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন
শাহ আব্দুল করিম

মনমাঝি ভাই বাও রে নৌকা যাইও না রে পথ ভুলে

  • Sub Title: আকাশেতে নাই বেলা আমার নৌকা রইল অকূলে
শাহ আব্দুল করিম

বন্ধুয়া রে, তুমি আমারে দিও না ফাঁকি

  • Sub Title: তুমি আমার সর্বস্বধন তাই তোমায় এত ডাকি
কবিয়াল রমেশ শীল

নিজের খবরনি নিজে রাখ

  • Sub Title: নিজের খবর জানতে হলে তুমি কে এই বিচারে থাকরে
মাইজভাণ্ডারী গান

কোরাণ যে জ্ঞান সিন্ধু

  • Sub Title: নরাকৃতে সংক্ষিপ্তে প্রচার
ও বাতাস তুমি বলে দিও তারে

ও বাতাস তুমি বলে দিও তারে

  • Sub Title: আমার যত কথা ছিল বলতে যে চাই তারে
রাধারমণ দত্ত

মন-চোরা মনিয়ার পাখী রে

  • Sub Title: পাখী কে নিল ধরিয়া
মাইজভাণ্ডারী গান

কে তুমি জানিতে যদি

  • Sub Title: তা হলে কি এ জগতে, তোমারি এ দশা হত
পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না
পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না

পাষাণ মন রে জীবনে হরির নাম ভুল না

  • Sub Title: হরির নাম নিলে রে মন যাবে রে ভবের যন্ত্ৰণা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন