“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: আব্বাস ক্বারি নাম যাঁহার

পিরানে পির আমার
আব্বাস ক্বারি নাম যাঁহার
হাজারো সালাম আমার
সেই চরণে।।

চরমহল্লা সাধকপুর
ভক্তজনের মনচোর
কাটিয়া মায়ার ডোর
রইলেন গোপনে।।

আউলিয়া-সরদার করে
ভেজিলেন পরোয়ারে
স্মরণ করি শ্রদ্ধাভরে
দিল-ইমানে।।

পদছায়া যে পাইবে
সর্বধনে ধনী হবে
অনায়াসে তরে যাবে
জিয়ন মরণে।।

আমি কাঙাল দীনহীন
আমায় না বাসিও ভিন
ভাব ভক্তির নাহি চিন
পাব কেমনে।।

ধন্য মৌলা আব্বাস ক্বারি
প্রেমবাগান তৈয়ার করি
ফুল ফুটাইলেন সারি সারি
সেই বাগানে।।

আশেক ভ্রমরা যারা
মধুপানে লিপ্ত তারা
হয়ে আমি সর্বহারা
বাঁচি কেমনে।।

বাউল আবদুল করিম বলে
দয়াময় নাম সম্বলে
অকূলে কূল পাব বলে
ভরসা মনে।।

ধরছি পাড়ি একেলা
আকাশে নাই রে বেলা
ভরসা মুর্শিদ মৌলা
এই নিদানে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

কমলা বিবি গো সুখ পাইতে আসিয়াছ এই ভবের মেলে

  • Sub Title: সুখ পাইতে আসিয়াছ এই ভবের মেলে
হাসন রাজা

ও পিয়ারো রে বালা, বাজে বাছরিয়া রে

  • Sub Title: ম্যায় তো উদাস হোয়া আর হোয়া নাগরিয়া রে
মাইজভাণ্ডারী গান

দেখ একি চমৎকার

  • Sub Title: প্রেমেরি পাশা খেলেন, গাউসে মাইজভাণ্ডার
কবিয়াল রমেশ শীল

বাজল আমার হৃদয় বীণা

  • Sub Title: তিনতারে এক শব্দ করে গাউছুল মাইজভাণ্ডার
শাহ আব্দুল করিম

শাহজালাল বাবার দোয়াতে

  • Sub Title: কত দুঃখাতাপা মহাপাপা গেল সুপথে
রাধারমণ দত্ত

শ্যামের বাঁশিরে শ্যাম নাগর কালিয়া

  • Sub Title: কুলবধূর কুল মজাইলায় বাঁশরি বাজাইয়া
আঞ্চলিক সঙ্গীত

মনে বাবলা পাতার কষ লেগেছে

  • Sub Title: উঠবে কী আর সাবানে
রাধারমণ দত্ত

যারে দেখলে জুড়ায় দুই আংখি

  • Sub Title: শত আংখি দিল না রে বিধি কেন দিল দুই আংখিপ্ৰাণ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন