গহিন গাঙ্গের উজান পারে বেন্ধেছ কে ঘর
ও মন মাঝি রে-
নিষ্ঠুর বাবাজানরে পাইলে
নিতে কইও নাইওরের খবর।।ও মন মাঝি রে-
মাতা-পিতা দিলো বিয়া
ওই দূর বিদেশে নিয়া রে
শাশুড়ি ননদী বাদী
দ্বিগুণ জ্বালা মোর।।ও মন মাঝি রে-
শাশুড়ি ননদীর জ্বালা
সোনার অঙ্গ হইল কালা রে
প্রাণ বাঁচে না কী যন্ত্রণা
গায়ে আসে জ্বর।।ও মন মাঝি রে-
কইও খবর পরবাসী
নদীর পাড়ে কান্দি বসি রে
জাতি কুল সকল বিনাশী
ছাড়াইল ঘর।।ও মন মাঝি রে-
কইও খবর লাগাল পাইলে
দেখতে মরণকালে রে
পাগল দুর্বিন শাহ বলে
কেউ নাই রে দোসর।।
গহিন গাঙ্গের উজান পারে বেন্ধেছ কে ঘর
- Sub Title: ও মন মাঝি রে-
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 169
বাউল গান এর নতুন প্রবন্ধ
বিচ্ছেদ বেদনা বিরহ যাতনা
- Sub Title: না যায় সহন, করিব কেমন, দিবস রজনী মনে এ ভাবনা
ডুব দে রে বাউলের মন ভাব সাগরে
- Sub Title: জন্ম মরণ করি পণ্য- ধু
খোদা কা খেলকত্ যু দেখতে
- Sub Title: আছমান উপর্ জমিঁকে নিচে
মন তো মানে না সই
- Sub Title: প্রাণবন্ধু রহিল কই
বাঁশি রে কইরেছিলে কতই পুণ্য
- Sub Title: বাঁশি রে তুই ধন্য ধন্য কৃষ্ণ বিনা কভু থাকো না ধু
মিছা দুনিয়ার পিরীতি
- Sub Title: পরকালের কথা মন কর কিছু ভাবনা
আমার নৌকায় তুমি মাঝি
- Sub Title: দিলে যখন পরিচয়
গাউছ ধনের প্রেম নদীতে
- Sub Title: বৃথা জীবন যায় গো চলি, খেলি চল কাল থাকিতে
মন যায় মোরো মন যায়
- Sub Title: মন যায় মোরো মন যায়
কোথায় রহিল বন্ধু শ্যাম চিকন কালা
- Sub Title: তোমার লাগিয়া আমার হৃদয়েতে জ্বালা ধু
তোমহারী প্রেমেতে মজিয়ে বন্ধু
- Sub Title: কলঙ্ক হার পরিয়ে গলে জগমেঁ কলঙ্কিনী হোঁ
নেচে নেচে আওহে শচীর দুলাল গৌর কিশোরা
- Sub Title: তুমি আসলে আনন্দ হবে নিরানন্দ রবে না
বাংলা
English