শাহজালাল বাবার দোয়াতে
কত দুঃখাতাপা মহাপাপা গেল সুপথে।।খেয়ে বাবার ঝরনার পানি রোগমুক্ত হয় কতজন
হাজার হাজার নারীপুরুষ আসা-যাওয়া সর্বক্ষণ
আশায় আসে ভক্তগণ বাবার দরগাতে।।সোনার কই শিং মাগুর মাছ ঝরনাতে ডোবে-ভাসে
সিলেটভূমি পবিত্র হয় বাবার চরণ পরশে
হুর-পরী ফেরেস্তা আসে দরগা জিয়ারতে।।পুকুরভরা গজার মাছ দেখতে লাগে কী সুন্দর
ঝাঁকে উড়ে ঝুঁকে পড়ে জালালি কবুতর
জলেতে ভাসিল পাথর জালালি কেরামতে।।তিনশো ষাট আউলিয়া সাথে সিলেটেতে আসিয়া
সুরমা নদী পার হইলেন জায়নামাজ বিছাইয়া
জিন্দা গোরে আছেন শুইয়া আজো এই সিলেটেতে।।বাউল আবদুল করিম বলে শুদ্ধ হইল না মন
কী করে যাব সুপথে জানি না সাধন-ভজন
পাইতে জালালি রওশন এসেছি তরিকতে।।
শাহজালাল বাবার দোয়াতে
- Sub Title: কত দুঃখাতাপা মহাপাপা গেল সুপথে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 166
বাউল গান এর নতুন প্রবন্ধ
মাঝরাতে যখন ঘুম ভেংগে যায় (প্রিয়তমা)
- Sub Title: ভাবি শুধু তোমায়
দয়াল তুমি রাহমান রাহিম
- Sub Title: দয়া করো ক্ষমা করো
যারে মন দিলে আর ফিরে আসে না
- Sub Title: এ মন তারে ভালবাসে না!
তোরা বলে দেগো প্রাণ সখি
- Sub Title: আমার কুলমান সকলি গেল, জীবন যাবার নাই আর বাকি
ওরে হাসন রাজা মিয়া, প্রেমের বান্ধন বান্ধরে
- Sub Title: দিলের জিঞ্জির দিয়া
ওরে একলা কুঞ্জে শুইয়া থাকি
- Sub Title: সই গো রজনী হইল ভোর
মাইয়া তো নয় সামান্য লোক যার প্রেমে আপনি কৃষ্ণ
- Sub Title: দিয়াছেন প্রেমের তমসুক ধু
বেছিনে আগুন জ্বালাইল রে ভাণ্ডারী
- Sub Title: বেছিনে আগুন জ্বালাইল
প্রেমের আগুন, প্রেমের আগুন রে বড়োই কঠিন
- Sub Title: ধড়পড়াইয়া মরে লোক জানিবায় একিন
গৌরনামে চলছে গাড়ি যাবে বৃন্দাবন
- Sub Title: দয়া করে তুলে নেও মই অতি অভাজন
আসি বলে চলে গেল আর তো ফিরে এলো না
- Sub Title: আজ আসবে কাল আসবে বলে গো
কালো মেঘ জমেছে আকাশে
- Sub Title: এখনই অঝরে বৃষ্টি ঝরবে
বাংলা
English