“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার
কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার

আমার ভালবাসার ময়না পাখি এখন জানি কার

কলিজাতে দাগ লেগেছে
হাজারে হাজার,
আমার ভালবাসার ময়না পাখি
এখন জানি কার।।

যার জন্য ঘর বানাইলাম
সে রাখল না ঘরে
সেই ঘর উড়াইয়া নিল
কাল বৈশাখির ঝড়ে।।

প্রানটা আমার ছটফট করে
বুকে হাহাকার,
ভালবাসার ময়নাপাখি
এখন জানি কার।।

শিকল কাটা পাখির মত
উড়িয়া যে গেল
সেদিন হতে আমার জীবণ
শুধু এলোমেলো।।

জাতের কুলে দাগ লাগাইলো
জাতের কুলে কালি দিল
কান্না হইল সার।
ভালবাসার ময়না পাখি
এখন জানি কার।।

যার জন্য সব হারাইলাম
সেই রাখলো না মনে
কার জন্য যে এত ব্যাথা
সইলাম এ জীবনে।।

কেঁদে কয় জীবন দেওয়ানে
সুখের জীবন তার,
ভালবাসার ময়নাপাখি
এখন জানি কার।।

কথাঃ- জীবন দেওয়ান
শিল্পীঃ- কাওসার হামিদ

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

ও জলে দেখিবি যদি আয়

  • Sub Title: সোনার বরন গৌর আমার নদীয়ায় বেড়ায়
কবিয়াল রমেশ শীল

ভাণ্ডারে ভাণ্ডারীর কুদরত

  • Sub Title: আজব শানে খেলে আমার বাবা মাওলানায়
শাহ আব্দুল করিম

বড় ভাবী গো ভাইসাবরে

  • Sub Title: বুঝাইয়া কইও চাই
রাধারমণ দত্ত

বিনতি করি কাতরে গউরচান গুণমণি

  • Sub Title: একবার আইস আমারে জানিয়া দুখিনী
মাইজভাণ্ডারী গান

শূন্যপুরে ছিল মম

  • Sub Title: রাজত্ব বিহীনে মহারাজ পূজ্যমান
দুর্বিন শাহ

পরে কি আর জানে গো বেদন

  • Sub Title: পরানে প্রেমের জ্বালা মনপ্রাণ উতালা
বন্ধু তিনদিন
বন্ধু তিনদিন

বন্ধু তিনদিন

  • Sub Title: বন্ধু তিনদিন তোর বাড়িতে গেলাম
হাসন রাজা

কেন যে আসিলায় ভবে, মানুষ যদি হইলায় না

  • Sub Title: মানুষ যদি হইলায় নারে পরের কার্য করলায় নারে
দুর্বিন শাহ

মুর্শিদ তোমার নামের গুণে

  • Sub Title: অকূলে ধরলাম পাড়ি
রাধারমণ দত্ত

বাঁশি বাজল বিপিনে

  • Sub Title: এগো কেনে বিপিনে বাজায় বাঁশি বসিয়ে নিরলে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন