নবি এসে ঘুচালেন আঁধার
নুরের আলো যার
লা ইলাহা ইল্লাল্লা জানো
আল্লাহকে মনিব মানো
মুক্তির বাণী করিলেন প্রচার।।নুরে নুরনবি পয়দা
এই নুরে জগৎ বাঁধা
নহে জুদা সবই একাকার
শতবর্ণের গাভী হলে
একই বর্ণের দুগ্ধ মিলে
সাম্যের বাণী নবি মোস্তফার।।পাপীতাপীর ভাগ্যাকাশে
আবদুল্লার ঔরসে
গর্ভাবাসে বিবি আমেনার
উদিত ইসলাম রবি
ধরিয়া মানবছবি
দয়াল নবি পাপীর কর্ণধার।।তৌহিদের বাণী মুখে
আসিলেন সাহারা বুকে
সেই আলোকে নাশিল আঁধার
আবদুল করিম দীনহীন
ভাবে বসে নিশিদিন
দুঃখের জামিন হবেন প্রেমাধার।।
নবি এসে ঘুচালেন আঁধার
- Sub Title: নুরের আলো যার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 147
বাউল গান এর নতুন প্রবন্ধ
না জানি কি গুণ আছে
- Sub Title: যত দেখি তত সাধ দেখিতে আবার
অতি সাধের ঘর ভাঙ্গিয়া নিল এক দিনের তুফানে
- Sub Title: এগো ভক্তিভাবে লাগোও পালা যে কোন সন্ধানে
মান ভাঙো রাই কমলিনী চাও গো নয়ন তুলিয়া
- Sub Title: কিঞ্চিৎ দোষের দোষী আমি চন্দ্রার কুঞ্জে গিয়া
রাহমাতুল্লিল আল-আমিন
- Sub Title: খাতামান নবিয়্যিন
কেন যে আসিলায় ভবে, মানুষ যদি হইলায় না
- Sub Title: মানুষ যদি হইলায় নারে পরের কার্য করলায় নারে
কোন বনে বসিয়া ধনী মনোচোরায় বাঁশি বায়
- Sub Title: ও ললিতে যা গো তারা জাইনে আয়
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই
- Sub Title: কেন মনে রাখো তারে
জগত সখা নয়ন বাঁকা ভাণ্ডারী
- Sub Title: ভাণ্ডারী আমার গুরু বাবাজান আমার
লোকে মন্দ বলে রে অবলা রাধারে
- Sub Title: তোর পিরিতি আমারে করিল বাড়ি ছাড়া
হায় দুঃখ উঠে জ্বলিয়া
- Sub Title: মুসলিমের পুত্রধন
বন্ধুগণ মুক্তি পথে জিকির এবাদত
- Sub Title: হুরে নূরে মানব কুলে জিকির মস্ত নেয়ামত
বাংলা
English