নবির ভেদ কে জানতে পারে
জানি মনপ্রাণে এ তিনভুবনে
নবির সমান খোদায় কেউরে না করে।।আপে সাঁই নিরঞ্জন প্রেমেরই কারণ
নবিকে করলেন সৃজন আপনার নুরে
আপে পরোয়ারে আদর করে
দোস্ত বলে ডাকলেন যারে।।সেতারার ছিলেন সাজ হজরত আলী মাথার তাজ
দুই ইমাম কানের দুল-দুল ছিলেন দু-ধারে
মা জহুরা গলার হার ছিলেন কী বাহার
ছিলেন নবি আরশ-উপরে।।সাজরাতুল একিনে অতিশয় গোপনে
ছিলেন নবিজি ময়ুর-আকারে
সামনে আয়না ধরে পাক্ রাব্বানা
রুহুগণের সৃজন করে।।আওয়ালে আহাদ দুওমে আহাম্মদ
ছিয়মে মোহাম্মদ নামটি ধরে
আবদুল করিম বলে এ ভূমণ্ডলে
প্রকাশ হলেন নবি মক্কা শহরে।।
নবির ভেদ কে জানতে পারে
- Sub Title: জানি মনপ্রাণে এ তিনভুবনে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 180
বাউল গান এর নতুন প্রবন্ধ
বিচার করি চাইয়া দেখি সকলেই আমি
- Sub Title: সোনা মামি! সোনা মামি গো! আমারে করিলায় বদনামি
আউয়াল আখের তোমার কদমতলে
- Sub Title: তোমার শত শত সু-সন্তানে আমি এক অধম জনে
আমায় উপায় বলো এগো সই
- Sub Title: এগো আমি ভাবি রাত্ৰিদিনে বন্ধু কোথায় রইলো
পরশ লালসে অবশ আলসে
- Sub Title: ঢালিয়া পড়িতে আমারি অঙ্গে
আঁখি মুঞ্জিয়া দেখো রূপ রে, আঁখি মুঞ্জিয়া দেখো স্বরূপ রে
- Sub Title: আরে দিলের চক্ষে চাহিয়া দেখো বন্ধুয়ার রূপ রে
একি শুনি ভবে নাই আমার মাওলাধন
- Sub Title: রাজ্য ছেড়ে রাজা গেল শূন্য করি সিংহাসন
কি অপরূপ দেইখে আইলাম
- Sub Title: জলের ঘাটে গিয়া
নিশি অবসানে আসি বন্ধু বাগানে
- Sub Title: বাশরীর স্বরে, নিল প্রাণ হৈরে, চলি গেল মধুর হাঁসিরে
রাত্র শেষে ডালে বসে
- Sub Title: কোকিল কয় ডাকিয়া
কুঞ্জের মাঝে কে গো রাধে কে গো রাধে
- Sub Title: ললিতায় বলে রাধার বন্ধু আসিয়াছে
প্রেম করিয়া সুখ হইল না পোড়া কপালে
- Sub Title: আশায় আশায় সোনার যৌবন গেল বিফলে
বিশ্ব বিপদ ভঞ্জন, মনোরঞ্জন, দুখহারী
- Sub Title: চিত-নন্দন, জগ-বন্ধন, ভব-বন্ধন বারি
বাংলা
English