“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: মুসলিমের পুত্রধন

হায় দুঃখ উঠে জ্বলিয়া
মুসলিমের পুত্রধন
ছিল তারা দুইজন
ঘটল বিড়ম্বন কুফাতে গিয়া।।

এজিদের চক্রান্তে, কুফার জঙ্গেতে
জিয়াদের হাতে মরে মুসলিম মিয়া
মুসলিমের দুই সন্তান, ভাবিয়া নিদান
খুরমার বাগানে ছাপাইল যাইয়া।।

হারেসের বিবি, দেখিয়া ছবি
আপনার ঘরে গেল নিয়া
নিয়া সে নির্জনে, অতি গোপনে
দুইজনকে রাখে ছাপাইয়া।।

হারেস বেইমান জানিয়া সন্ধান
মারিতে দুজনকে চলে কুদিয়া
হারেসের বিবি বুঝিয়া খুবি
হারেসের হাতে ধরিল গিয়া।।

ওদের মেরো না, করি তোমায় মানা
হবে শক্ত গুনা দেখো ভাবিয়া
মনে আশা তার পাব পুরস্কার
নিয়া তলোয়ার চলিল ধাইয়া।।

আতি ক্রোধভরে বিবিকে মারে
শেষে দুজনকে ধরে যাইয়া
বড়ো ভাই দেখে কয় করিয়া বিনয়
ভাইকে মেরো না আমায় রাখিয়া।।

এ বলিয়া তখন ভাই দুইজন
একেরে অন্যে ধরে জড়াইয়া
জড়ান অবস্থায় তলোয়ার চালায়
এক সঙ্গে দুইজনকে ফেলে কাটিয়া।।

মরা লাশ নিলো, জলেতে ফেলিল
পানি দিলো আবার আড়ায় তুলিয়া
দেখে এই ব্যাপার হলো চমৎকার
গাড়িয়া রাখে কবরে নিয়া।।

মাটি ধৈর্য ধরে না তাদেরে রাখে না
উঠিল দুইজন মাটি ফুড়িয়া
দেইখে এই কাণ্ড কাঁদিল ব্রহ্মাণ্ড
হারেস জিয়াদের কাছে গেল চলিয়া।।

যখন জিয়াদে শুনিল মনে দুঃখ পাইল
হারেসকে মারিল শুল্লি দিয়া
যেমনি কর্ম তেমনি ফল খোদারই কৌশল
দুর্বিন শাহ পাগল গেল বলিয়া।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

দুঃখ সহনো না যায়

  • Sub Title: যৌবন চলিয়া গেল সখী
রাধারমণ দত্ত

সখী উপায় বল না পিরিতি বাড়াইয়া

  • Sub Title: সাধে সাধে পিরিত করি এখন তারে পাই না
কবিয়াল রমেশ শীল

মনে এদেশেতে প্রেমিক নাই

  • Sub Title: পেলে মনের মতন প্রেমিক রতন, তার প্রাণেতে প্রাণ মিশাই
রাধারমণ দত্ত

সুরধনীর কাছে নিত্য কমল কলি ফুটিয়াছে

  • Sub Title: গন্ধে মত্ত ভক্ত ভ্ৰমর মধুলোভে ধাইয়াছে ধু
হাসন রাজা

মরণ কথা স্মরণ হইল না হাসন রাজা

  • Sub Title: তোর মরণ কথা স্মরণ হইল না
অপার মহিমা তব উপমা কেমনে দিব

অপার মহিমা তব উপমা কেমনে দিব

  • Sub Title: অপার মহিমা তব, উপমা কেমনে দিব
শাহ আব্দুল করিম

শাহজালাল বাবার দোয়াতে

  • Sub Title: কত দুঃখাতাপা মহাপাপা গেল সুপথে
শাহ আব্দুল করিম

মশারি নাই সুযোগ পাইল

  • Sub Title: নিদারুণ মশায়
রাধারমণ দত্ত

গুরু শ্ৰীপাদপঙ্কজে দেহ ঠাঁই

  • Sub Title: আমি ধর্ম অর্থ মুক্তি চাই না কেবল তোমার চরণ চাই চি
রাধারমণ দত্ত

অবনীতে গৌর নিতাই উদয় হইয়াছে

  • Sub Title: অবনীতে গৌর নিতাই উদয় হইয়াছে
দুর্বিন শাহ

যে আমায় করিল সারা

  • Sub Title: দিয়া মুখের হাসি করিয়া উদাসী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন