লোকে মন্দ বলে রে অবলা রাধারে
তোর পিরিতি আমারে করিল বাড়ি ছাড়া।।ও বন্ধু রে-
শিমুলের ফুল দেখতে ভালো, নাই তার তুলনা
গন্ধ নাই বলিয়া তাতে ভ্রমরা বসে না
মোর যৌবন ফুলের নমুনা, বানালো সেই ধারা রে।।ও বন্ধু রে-
ঘর বান্ধিয়া মধু জমায় জঙ্গলার পোকে
মধু খাইয়া যায় উড়িয়া বসে না সেই চাকে
চাকের মতো তুই আমাকে, অন্তর করলে সারা রে।।ও বন্ধু রে-
আকাশেতে উঠে চন্দ্র সঙ্গেতে তারা নিয়া
কত শোভা পায় রে তারারা আকাশ জুড়িয়া
আমি সেই চন্দ্র হারাইয়া, রইলাম একা তারা রে।।ও বন্ধু রে-
পানি না থাকিলে কাজ কি ইন্দারা থাকিয়া
স্বামী হারা হলে নারী কি কাজ বাঁচিয়া
দুর্বিন শাহ সেই ভাব ধরিয়া, কবে যাবে মারা রে।।
লোকে মন্দ বলে রে অবলা রাধারে
- Sub Title: তোর পিরিতি আমারে করিল বাড়ি ছাড়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 159
বাউল গান এর নতুন প্রবন্ধ
হাবিব উল্লা যাহার নামটি
- Sub Title: কোরানে প্রচার
কেনরে পাগলা মন
- Sub Title: যারি সন মন বাঁন্ধা, সে তোমারি দিলে বাসে
আমি যদি যাই মরিয়া রে
- Sub Title: ও বন্ধু তোর প্রেমশেল লইয়া
শ্যামারূপ হেরিলাম গো কদম্বের তলে
- Sub Title: তুষের অনলের মত অঙ্গ মোর জ্বলে
চল যাই চল যাই চল যাইরে
- Sub Title: ছেতার বেহালা বাজাই চল যাইরে
খালি কলসি বাজে বেশি ভরা কলসি বাজে না
- Sub Title: রূপ নাই তার সাজোন বেশি, রূপের মাইয়া সাজে না
গৌর চরণ পাব বলে দুই কুল খাইয়াছি
- Sub Title: না জানিছি কুলের মর্ম লোকের কাছে সাধু হইয়াছি ধু
চাতক রইলো মেঘের আশে
- Sub Title: শ্যামচান্দের আশে গো সই আমি মনের দুক্ষ কার ঠাঁই কই ধু
প্রেম লহরে ভাসাই মোরে
- Sub Title: তিনি ধন, তিনি মন, তিনি আমার পিতা-মাতা
আদরে বাজায়গো বাঁশি রসিক বন্ধুয়া
- Sub Title: কাঙ্খের কলসী সোতে নিল থাকি কান শোনাইয়া ধু
ভালোবাসিবে বলে ভালোবাসিনে
- Sub Title: আমার সে ভালোবাসা, তোমা বই, জানিনে!
হিন্দু মুসলমানে দ্বন্ধ কোন কথায়
- Sub Title: জাতি কুলের টান থাকিলে জাতি কুলে সময় যায়
বাংলা
English