ভুবনমোহন রূপের দিকে রৈলাম সখি চাইয়া
কালিন্দীর স্রোতে আমার কলসী গেল ভাইয়া।।
কদমতলে বাঁশি বাজায় শ্যাম নাগর কালিয়াবিধুমুখে মধুর হাসি, আমার প্রাণ নিল হরিয়া।।
সখীরে কুলমান সবই নিল নয়ন পানে চাইয়া
আমার অন্তরে তুষের অনল জ্বলে গইয়া গইয়া।।
প্রেমের জ্বালায় সখি মরি গো জ্বলিয়া
কোন্ বিধি গড়ে দিল কতই রূপ দিয়া।।
সইগো আমার প্রাণ কান্দে শ্যামরূপ হেরিয়া
আমার প্রাণমন কাইড়া নিল রসের বিনোদিয়া৷
ভাইবে রাধারমণ বলে শ্যামের দিকে চাইয়া
প্রেমের ফাঁসি লাগলে গলে আগুন জলে গইয়া।।
ভুবনমোহন রূপের দিকে রৈলাম সখি চাইয়া
- Sub Title: কালিন্দীর স্রোতে আমার কলসী গেল ভাইয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 154
বাউল গান এর নতুন প্রবন্ধ
মন আমার সঙ্গি যোগাড় কর স্থানে
- Sub Title: স্থানে স্থানে আছে তোর, সঙ্কট বিস্তর
নবি আমার আশকেরই তরি, আহা মরি
- Sub Title: আউয়ালে ছিলেন আরশে
প্রেম বিবরণ কারে বুঝাই মন
- Sub Title: হেরি চাঁদ বদন সদা উচাটন
মাওলা তুমি কোথা গেলে
- Sub Title: অবোধ ছেলে একা প্রাণে এ ভব শ্মশানে ফেলে
প্ৰভু তোমায় ডাকি আমি হরিবল বলে
- Sub Title: দয়া করি নেও আমায়ে তোমার নায়ে ভুলে
আও হে গাইঞ্জা লাগাইয়া বসিয়াছি
- Sub Title: যশোর হইতে নতুন গাইঞ্জা কাইল কিনিয়া আনিয়াছি
জাগো ভাই দলে দলে
- Sub Title: শ্রোতা যত ভূমণ্ডলে
এই যে এত কষ্ট সাধের যৌবন নষ্ট
- Sub Title: সাধের যৌবন নষ্ট
বাজে গো চাইর আতে এক বাঁশি
- Sub Title: বৃন্দাবন চইলে যায় আনন্দেতে ভাসি
কলির জীব তরাইতে গো ও নৈদাপুরে
- Sub Title: আইল রসে মাখা গৌরচান্দ কাচাসোনা ধু
বাংলা
English