“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: আউয়ালে ছিলেন আরশে

নবি আমার আশকেরই তরি, আহা মরি
আউয়ালে ছিলেন আরশে
আইলেন আবদুল্লার ঔরসে
মরুদেশে জন্ম হয় যাহারি।।

মায়ের নামটি হয় আমিনা
গুণের যার নাই তুলনা
তিনার গর্ভে হলেন অবতরি
খেলিতে প্রেমখেলাএ জগতে জন্ম নিলা
কুদরত উল্লার আজব কারিগরি।।

আরশে রাখিয়া ছায়া
জমিনে আনিলেন কায়া
আরশে আজম কোরেশ জাতি নুরি
যার খাতিরে কোরান আইল
সেই কোরানে প্রমাণ দিলো
চার তরিকার পয়গাম্বর আখেরি।।

আউয়ালে আহাদ ইছিম
আহাদ হইতে সৃজিল মীম
সেই মীমেতে মোহাম্মদ নাম যারই
শরিয়তের পর্দা দিয়া
রইলেন অমর হইয়া
নিবেন বলে উম্মত উদ্ধারি।।

ফেরেস্তা-জিন-ইনসান
যার প্রেমেতে হয় পেরেশান
দোজাহানো তিনার অধিকারী
সেই চরণের প্রেমিক যারা
সাজিয়া ফুলের ভ্রমরা
জন্মভরা করে ঘোরাঘুরি।।

শরিয়তে আছেন গোপন
মারফতে মিলনে দর্শন
তরিকতে রাস্তা লও গিয়া ধরি
হকিকতে হক পাছান
তবে পাবে তার সন্ধান
সেই প্রেমেতে দুর্বিন শাহ ভিখারি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

মন উদাসী বন্ধের বাঁশি বাজে গো বাজে

  • Sub Title: কদম্বকাননে বাঁশি বাজায় বাঁশি রসরাজে চি
কবিয়াল রমেশ শীল

আমার মন উদাসী হলরে আজ

  • Sub Title: আমার মওলাজির কারণ
মাইজভাণ্ডারী গান

নাচো মন তালে তালে

  • Sub Title: মাওলার জিকিরে নাচো, খোদার জিকিরে
হাসন রাজা

আমি করি রে মানা, অপ্রেমিকে গান আমার শুনবে না

  • Sub Title: কিরা দেই কসম দেই আমার বই হাতে নিবে না
জীবনের ছককাটা চত্বর

জীবনের ছককাটা চত্বর

  • Sub Title: কাঠ ফাটা রোদ্দুরে পুড়ছে
মাইজভাণ্ডারী গান

হাছি হো তোম হাছিনানে

  • Sub Title: হাছিনানে বেহেশতে বরকতী কা মোকতাদা তোম হো
কারার ঐ লৌহকপাট

কারার ঐ লৌহকপাট

  • Sub Title: ভেঙ্গে ফেল কর রে লোপাট
রাধারমণ দত্ত

রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে

  • Sub Title: নদীয়াপুরী ডুবু ডুবু শান্তিপুরে ভাসিয়াছে চি
মাইজভাণ্ডারী গান

এই পাঠে ইচ্ছা বাঞ্চা

  • Sub Title: রূপ গুণ ধর্ম কর্ম কিবা পুণ্য পাপ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন