জাগো ভাই দলে দলে
শ্রোতা যত ভূমণ্ডলে
ইসলাম ও ধর্মের কাজে
হও রে আগুয়ান।।বাঙালি যত
হিন্দু মসুলমান
নিত্য রব তোলো
সবুজ নিশান
ধর্মের এশকে হইল বিসর্জন
মনপ্রাণ শুধু ভাবে
কায়েম করে
সোনার বাংলাস্তান।।শব্দ তোলো জয় জয়
মনে না করো ভয়
আল্লাহু আকবার বলো
যত গাজিয়ান
দেশে করো পরিপাটি
বিরোধীকে ঢালো মাটি
জানো নাকি মোরা
খাঁটি সিংহেরই সন্তান।।লক্ষ লক্ষ সেনা পাবে
মনে না ভয় নিবে
শহিদ হইলে হবে
জান্নাতের প্রধান
যেমন কারবালাতে
শাহ হোসেনের সঙ্গে
ইয়ার ফরজন্দগণ শহিদ হইয়া
গেল তুড়ে কাফেরান।।আমাদের ইমান
হজরত আলি বলবান
আবুবক্কর খিতাব উম্মর
আছহাবে ওসমান
আলি হোসেন শিরের তাজ
ফাতেমা গলের তাজ
হাসান হোসেন কানের বালী
নবিজি নিশান।।থাকো সবে মিলে মিশে
যাইও না বিরোধীর বংশে
ওই সোনার বাংলা আজ
হিন্দু মুসলমান
দেশের যত নামীদামী
প্রকৃত ধর্মের কামী
দুর্বিন শাহ কয় সবে মিলি
আজি চাইতে ত্রাণ।।
জাগো ভাই দলে দলে
- Sub Title: শ্রোতা যত ভূমণ্ডলে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 223
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমায় সকল রকমে কাঙাল করেছে
- Sub Title: গর্ব করিতে চুর
তুমি কে আর আমি বা কে, তাই তো আমি বুঝি না রে
- Sub Title: এক বিনে দ্বিতীয় আমি অন্য কিছু দেখি না রে
ঐ শোনা যায় মোহন বাঁশির ধ্বনি গো
- Sub Title: ঐ শোনা যায় মোহন বাঁশির ধ্বনি
সাঁতার না জানিয়া জলে দিও না সাঁতার
- Sub Title: মায়ানদী ছয়জন বাদি সে ঘাটে ত্রিবেণির বাজার
নানু দাদু হচ্ছে শিশু
- Sub Title: শিশু পার্কে যেয়ে
মিলিয়া সব সখীগণে
- Sub Title: ভৈনালা করিতে আইলা রূপসীর সনে
জানালার কোল ঘেষে
- Sub Title: বসি একেলা
কালার পিরিতে সই গো সকল অঙ্গ জ্বলে
- Sub Title: শীতল হয় না জল চন্দন দিলে
যে ধর্ দেখোগে এয়ারো
- Sub Title: নক্সা উছকা হ্যায় এয়ারো আঁখোঁ কে পায়মানে মেঁ
হজ্ব করিতে হাজী হতে
- Sub Title: এক কাবা জাহেরী আছে আর এক কাবা ত গোপন
নবযৌবন আষাঢ় মাসে
- Sub Title: প্রেমনদী নিয়রে ভাসে
শ্ৰী গৌরাঙ্গের আগমনে কলির ধন্য হইল
- Sub Title: এবার বড় সুদিন আইল
বাংলা
English