“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এই যে এত কষ্ট সাধের যৌবন নষ্ট
  • Sub Title: সাধের যৌবন নষ্ট

এই যে এত কষ্ট
সাধের যৌবন নষ্ট
জীবন গাঙে অভাব নামের ঢেউ

বাঘ ডরানো মাঘের শীতে
ঘাম ঝরিয়ে পৃথিবীতে
খুঁজে ফিরি অর্থ নামের মৌ
সবকিছুর জন্য দায়ী বউ।

ব্যাচেলার জীবনে ভাই যেখানেই হতো রাত
পরম নিশ্চিন্তে সেখানেই হয়ে যেতাম কাত
ছিলো সরল জীবনের অঙ্ক
লাগতো না খাট-পালঙ্ক
ড্রেসিং-ডাইনিং টেবিল-চেয়ার
সোফা-শোকেস্‌ কিনতো কে আর?
তিনরুমের ঘর লাগতো কি আদৌ।

এসবের মূলে কিন্তু বউ।।

দিলাম বিয়ের দিনে মিষ্টি তুলে নতুন বউয়ের মুখে
সেই থেকেই বউ যাচ্ছে খেয়ে সবই পরম সুখে
কসমেটিকস আর জুয়েলারি
চটকদারী ম্যাকসি-শাড়ি
আবার এতোকিছু দেয়ার পরে
বাচ্চা নেয়ার বায়না ধরে
বছর ঘুরতেই কোলে আসে ফেউ।

খরচের মূলে কিন্তু বউ।।

এখন বউয়ের জন্য মাছের মুড়ো বাচ্চার গুঁড়ো দুধ
আত্মীয়-কুটুম্বের ঠেলায় বাড়ছে ঋণের সুদ
কারেন্ট-পেপার-পানি-গ্যাস
বিল মেটাতে মানি শ্যাষ
এখন বউয়ের চরণ ধরে আছি
ছেড়ে দে মা কেন্দে বাঁচি
আমায় বাঁচানোর আছেন নাকি কেউ?

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

তিমির নাশিনী মা আমার

তিমির নাশিনী মা আমার

  • Sub Title: হৃদয় কমলোপরি, চরণ কমল ধরি
রাধারমণ দত্ত

গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ

  • Sub Title: নিজের জ্বালায় প্ৰাণ বাঁচেনা পরের জ্বালা কেমনে সই ধু
রাধারমণ দত্ত

প্রেম কর মানুষ চাইয়া গো মইলে যারে মিলে

  • Sub Title: মইলে যে জিয়াইতো পারে রসিক বলি তারে
কবিয়াল রমেশ শীল

মাঝি ত্রিবেণীর ঘাটের জোয়ার

  • Sub Title: ভাণ্ডারীর বরজকে তরী ধীরে ধীরে বাইও
কবিয়াল রমেশ শীল

বন্ধুগণ হিংসা ধর্ম প্রবল কলিতে

  • Sub Title: করে ধর্ম নামে অধর্ম কাজ ফকিরি দল দলিতে
বেলা যে ফুরায়ে যায়

বেলা যে ফুরায়ে যায়

  • Sub Title: অবোধ জীবন-পথ-যাত্রী
রাধারমণ দত্ত

বিদেশী বন্ধু আমারে রাখিও তোমার মনে

  • Sub Title: তোমায় ছাড়া রহিব কেমনে চি
কবিয়াল রমেশ শীল

সহেনা সহেনা দুঃখ পরাণে

  • Sub Title: সহেনা সহেনা দুঃখ পরাণে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন