“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রাধারমণ দত্ত
  • Sub Title: শ্ৰীকৃষ্ণ-বিচ্ছেদে আমার অঙ্গ যায় জ্বলিয়া

রে ভমর, কইয়ো গিয়া-
শ্ৰীকৃষ্ণ-বিচ্ছেদে আমার অঙ্গ যায় জ্বলিয়া।।
ভমর রে, কইয়ো কইয়ো, হায় রে ভমর,

প্ৰাণ বন্ধের লাগ পাইলে-
আমি রাধা মইরে যাব কৃষ্ণহারা হইয়া।।
ভমর রে, সারা নিশি পোসাইলাম
ফুলের শয্যা লইয়া-
সেই শয্যা হইল বাসি,- দেও জলে ভাসাইয়া।।
ভমর রে, না খায় অন্ন, না খায় জল,
নাহি বান্ধে কেশ,
তোমার পিরিতের লাগি রাধার পাগিলিনীর বেশ৷
ভমর রে, ভাইবে রাধারমণ বলে
কান্দিয়া কান্দিয়া
নিবি ছিল মনেরি আগুইন- আগুইন কে দিলা জ্বালাইয়া৷

বিকৃত পাঠ–

ভ্রমর কইয়ো গিয়া,
শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে অঙ্গ যায় জ্বলিয়া রে,
ভ্রমর কইয়ো গিয়া ।।

ভ্রমর রে, কইয়ো কইয়ো কইয়োরে ভ্রমর,
কৃষ্ণরে বুঝাইয়া মুই রাধা মইরা যাইমু
কৃষ্ণ হারা হইয়ারে, ভ্রমর কইয়ো গিয়া।।

ভ্রমর রে, আগে যদি জানতামরে ভ্রমর, যাইবারে ছাড়িয়া
মাথার কেশও দুইভাগ করি
রাখিতাম বান্ধিয়ারে, ভ্রমর কইয়ো গিয়া।।

ভ্রমর রে, ভাইবে রাধারমণ বলে শোনরে কালিয়া
নিভা ছিলো মনের আগুন
কে দিলা জ্বালাইয়ারে, ভ্রমর কইয়ো গিয়া।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

দেখলেম এক পাগলের খেলা

  • Sub Title: যত সব পাগলের বংশ ওই পাগলের চেলা
তুমি আমার প্রাণসখা
তুমি আমার প্রাণসখা

তুমি আমার প্রাণসখা

  • Sub Title: তোমায় ছাড়া বাঁচে না প্রাণ
রাধারমণ দত্ত

আমি বিনয় করি বলি রে

  • Sub Title: সোনা বন্ধের খবর আনি শীঘ্র দেও আনিয়া
সেকি তোমার মত, আমার মত

সেকি তোমার মত, আমার মত

  • Sub Title: ডাকলা, কুলো-ধামার মত, যে, পথে ঘাটে দেখতে পাবে?
রাধারমণ দত্ত

কালারে মুই তোরে চিনলাম না

  • Sub Title: তুই যে অনাথের বন্ধু তার অই যত কারখানা ধু
রাধারমণ দত্ত

সুরধনীর কিনারায় কি হেরিলাম নাগরী গো

  • Sub Title: সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর রামাবলী গায়
কবিয়াল রমেশ শীল

আমার বন্ধুরে কইও কি দোষ

  • Sub Title: তার গুণে গুণি আমি তার মানে মানী
হাসন রাজা

চাইয়া নাগর যায় সুনাদিদি গো

  • Sub Title: চাইয়া চাইয়া নাগর যায়
শাহ আব্দুল করিম

মর্ম না জানিয়া তোরা প্রেম করিও না

  • Sub Title: দারুণ পিরিতে ধরে কলিজাতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন