দেখলেম এক পাগলের খেলা।
যত সব পাগলের বংশ ওই পাগলের চেলা।।যে যার পাগলের ধারে
সেও পাগল হয়ে পরে,
পাগলের নয়ন ঠারে প্রাণ করে উথলা।কার সাধ্য বুঝিতে পারে সে পাগলের লীলা।।
তার একটুখানি দৃষ্টি হলে দূর হয়ে যায় ভবের জ্বালা।পাগলের বাজারে গেলে মুক্তি ধন মাণীক মিলে,
ব্রহ্মাণ্ড হয় করতলে খেলে প্রেমের খেলা।।সদানন্দ বসে ডুবে থাকে সারা বেলা।
তার বাহির দরজায় চাবি বদ্ধ ভিতর দরজায় নিত্য খোলা।।যে করে পাগলের সঙ্গ তার সঙ্গ পেলে জীবন হয় উথলা।
মাঘের দশ আশ্বিনের সাতাশ বাইশে চৈত্র দুই মেলা।
হলাম সঙ্গ শূন্য ঘোর জঘন্য রমেশের চক্ষে পৈল মায়ার ঠোলা।।
দেখলেম এক পাগলের খেলা
- Sub Title: যত সব পাগলের বংশ ওই পাগলের চেলা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 155
বাউল গান এর নতুন প্রবন্ধ
কেয়ছি মাঁনে কোই বাতিঁ
- Sub Title: ছঙ্গে ছঙ্গে মেরে খেলে তৌভি দরছন দেনারে
আমি কিছু নয়রে ভাই আমি কিছু নয়
- Sub Title: আমি আমি বলি যে মাবুদই আল্লাহ হয়
লোকে বলে, বলে রে, ঘরবাড়ি ভালা নায় আমার
- Sub Title: কি ঘর বানাইব আমি শূন্যের মাঝার
মনে বাবলা পাতার কষ লেগেছে
- Sub Title: উঠবে কী আর সাবানে
ভাণ্ডারে ভাণ্ডারীর কুদরত
- Sub Title: আজব শানে খেলে আমার বাবা মাওলানায়
আয়ু দিবা সন্ধ্যা হল
- Sub Title: সম্মুখে অন্তিমের পাড়, ঢেউ দেখিয়ে কাঁপে প্রাণ
নিশি গমি গেল প্রিয়া প্রভাতে এলা
- Sub Title: মন দুঃখ মনে রৈল সাধ না পুরিলা
শ্যামের বাঁশি মন মজাইল
- Sub Title: মন নিল শ্যাম নটবরে আমার প্রাণ নিল
কেন রে বন্ধু
- Sub Title: আমায় যাও ছাড়িয়া
পিরিতে আমার চাইলো না সখী কালিয়ার সোনা
- Sub Title: পিরিতে আমায় চাইলো না ধু
প্রিয়ধন কেমন রঙ্গিলা
- Sub Title: জামালী জ্বালালী দুই দেখায়ে লীলা
গৌরচান্দ বিনে আর করুণা পাথার
- Sub Title: সংকীর্তন ছলে হরি হরি বলে প্রেমে জগৎ ভাসায় আপনি ডুইবে চি
বাংলা
English