মর্ম না জানিয়া তোরা প্রেম করিও না
দারুণ পিরিতে ধরে কলিজাতে
জীবন থাকতে অনল নিভে না।।প্রেমের আছে একটা ওজন
জানে না যে জন
ঘটে তার বিড়ম্ভন সুখ হয় না
কালার প্রেমের রীতি
মজাইয়া কুল জাতি
শেষে হয় না সাথি, ঘটায় লাঞ্চনা।।আপন বলি যারে
শেল দিল আমারে
বিন্ধিল অন্তরে খুলতে পারি না
কপালে যা ছিল
তাহাই ঘটিল
নিজে দোষী আমি, কেউরে দুষি না।।পাগলিনীর প্রায়
ঘুরি সর্বদায়
প্রেমের ঔষধ কোথায় কেউ বলে না
আবদুল করিম বলে
শোনো সকলে
আমার মতো তোরা কেউ মরিও না।।অগ্রন্থিত গান-১১
মর্ম না জানিয়া তোরা প্রেম করিও না
- Sub Title: দারুণ পিরিতে ধরে কলিজাতে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 158
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমি কোন সুখে আজ গিয়াছিলাম সুরধনীর কুলে
- Sub Title: রূপের কিরণ রূপের হিরণ লাগল আমার গলে
তোমারি দেওয়া প্রাণে তোমারি দেওয়া দুখ
- Sub Title: তোমারি দেওয়া বুকে তোমারি অনুভব
ও টুনির মা তোমার টুনি কথা শোনে না
- Sub Title: যার তার লগে ডেটিং মারে, আমায় চেনে না
ওগো রাই মরিয়াছে আইলে কইও তারে
- Sub Title: আমার মরণ কথা জানাইও বন্ধুরে
ও বন্ধু সুন্দর রে থাক থাক মোর অন্তরে
- Sub Title: ও বন্ধু সুন্দররে থাক থাক মোর ঘরে
নয়নের বারি নয়নে রেখেছি
- Sub Title: হৃদয়ে রেখেছি জ্বালা
দুঃখিনীর বন্ধুনি আমার কবে হবে দেখা
- Sub Title: প্রথম যুবতীর যৌবন কেমনে যায় রাখা
আমি তোমার কাঙ্গালী গো সুন্দরী রাধা
- Sub Title: আমি তোমার কাঙ্গালী গো
প্রিয়ে তোমায় দেখব একবার
- Sub Title: খেলিব আনন্দ খেলা আরশ তলে
মনে এদেশেতে প্রেমিক নাই
- Sub Title: পেলে মনের মতন প্রেমিক রতন, তার প্রাণেতে প্রাণ মিশাই
দয়াল হরির দয়া বিনে ভববন্ধন কে ঘুচাবে
- Sub Title: হরি জগবন্ধু করুণা সিন্ধু আমায় নি করুণা হবে চি
বাংলা
English