সেকি তোমার মত, আমার মত, রামার মত, শ্যামার মত,
ডাকলা, কুলো-ধামার মত, যে, পথে ঘাটে দেখতে পাবে?
সে কি কলা-মূলো কুমড়ো কাঁকুড়, বেগুন, শশা, বেলের মত?পেয়ারা, আতা, তাল কি কাঁঠাল, আম-জাম নারিকেলের মত?
সেকিরে মন মুড়কি মুড়ি, মন্ডা, জিলিপি, কচুরি,
যে তাম্রখন্ডে খরিদ হয়ে উদরস্থ হয়ে যাবে?
সে তো হাট-বাজারে বিকায় নারে, থাকে নাতো গাছে ফলে,
দিল্লী-লাহোর নয়, যে রাস্তা করিম চাচা দেবে বলে।মামলাতে চলে না দাওয়া, ওয়ারিস সূত্রে যায় না পাওয়া,
সে যে নয় মলয় হাওয়া, যে বাহার দিয়ে বেড়িয়ে যাবে।সে যে যোগী ঋষির সাধনের ধন, ভক্তি মূলে বিকিয়ে থাকে,
সে পায় সর্ব্বং সমপিংত মস্ত বলে যে জন ডাকে।মন নিয়ে আয় কুড়িয়ে মনে, ব্যাকুল হ তার অন্বেষণে,
প্রেম নয়নে সঙ্গোপনে, দেখবে, যেমন দেখতে চাবে।।
সেকি তোমার মত, আমার মত
- Sub Title: ডাকলা, কুলো-ধামার মত, যে, পথে ঘাটে দেখতে পাবে?
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 105
বাউল গান এর নতুন প্রবন্ধ
বসে ভাবছ কীরে মন ভোমরা
- Sub Title: ছয় চোরায় ডুবাইল তোমারে
হাওয়াতে বিমান চলে
- Sub Title: কে তার চালক বল, বল দেখি রে সুধী কুল
ও নাগরী কি রূপ মাধুরী গো সুরধনীর তীরে
- Sub Title: হাসে কান্দে নাচে গায় প্রেম রস রঙ্গে
হও যদি কেউ প্রেমের খরিদ্দার
- Sub Title: থাকো হুশিয়ার
ভব পিরিতে মন মৈজ না
- Sub Title: বেশ্যার পিরিতি কভু থাকে না
আউয়াল আখের তোমার কদমতলে
- Sub Title: তোমার শত শত সু-সন্তানে আমি এক অধম জনে
গৌরচান পরার অধীন বানাইলা আমারে
- Sub Title: সুরধনীর তোরে তীরে গৌরচান নৃত্য করে
আরে ও পাগোলার মন রে
- Sub Title: আইজ আনন্দে হরির গুণ গাও
প্রেমের বাজারে বিকে মানিক সোনা রে
- Sub Title: যেই জনে চিনিয়া কিনে লভ্য হয় তার দুনা রে
মাঝি ত্রিবেণীর ঘাটের জোয়ার
- Sub Title: ভাণ্ডারীর বরজকে তরী ধীরে ধীরে বাইও
শাহজালালের আবাস ভূমি সিলেট জেলা হয়
- Sub Title: এর লাগিয়া এই জেলারে জালালাবাদ সবে কয়
ভাব অবোধ মন হরদমে ভাণ্ডারী
- Sub Title: ঐ চরণে স্মরণ নিলে বিপদ হয়না কদাচন
বাংলা
English