ওরে সুজন নাইয়া
নীল যমুনায়, কোথায় যাও রে বাইয়া
এ দুঃখিনীর খবর নিও
ঘাটে নাও ভিড়াইয়া
আসার আশে কয়দিন থাকি চাইয়া।।ও নাইয়া রে
ধীরে ধীরে ছাড়ছ তরি
বাদাম উড়াইয়া রে নাইয়া
আমার খবর না নেও যদি
নাও দিব ডুবাইয়া রে নাইয়া।।ও নাইয়া রে
বিদেশ-বিপাকে ঠেকলাম
কঠিন স্বামী পাইয়া রে
সে পারে মোর বাপের বাড়ি
খবর দিও যাইয়া রে নাইয়া।।ও নাইয়া রে
মাইরে কইও
নদীর পারে আমায় গেলায় থইয়া
তোমার বেটি কালকুম্ভীরে
আজ গিয়াছে খাইয়া রে নাইয়া।।ও নাইয়া রে
দুর্বিন শাহ কয়
মাইরে কইও নিরলে বুঝাইয়া
না কইলে দিব আজ গালি
তুই নিষ্ঠুর পাপিয়া রে নাইয়া।।
ওরে সুজন নাইয়া
- Sub Title: নীল যমুনায় কোথায় যাও রে বাইয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 190
বাউল গান এর নতুন প্রবন্ধ
নাম স্মরণে ভাসাইলাম রে
- Sub Title: মানব তরণী
বন্ধু রে তোর কঠিন হিয়া
- Sub Title: আমি অভাগিনী কত কলঙ্কিনী
ফুলের তছবির তোমার ছারা
- Sub Title: অপরূপ রূপ তোমার দেখতে যেমন ফুল
আর ঘুমে থেক না চাষি ভাই
- Sub Title: কর্তব্য কাজ সাধন কর আমরার আর দরদি নাই
মোস্তফা আগেয়ে ইনকিলাব আগেইয়্যা
- Sub Title: ক্বল কারো কো বিতর জে খেতাব আগাইয়্যা (ঐ)
কোথায় সেজন, জানে কোন জন
- Sub Title: যেজন সৃজন লয় করে
ভাণ্ডারের মর্ম বুঝে কয়জনে
- Sub Title: যত হিংসা নিন্দা রিয়াগিরী করে সব মুর্খ জনে
সোনার যৌবন আমার বিফলে গেল
- Sub Title: যৌবন জোয়ারে ভাটা দিলে পরে
গৌরচান্দ রাইকিশোরীর ভাবসাধিকে
- Sub Title: প্ৰেমরসে ভাসাইল রে অবনী
হরিনাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসমাধুরী
- Sub Title: অগাধ জল ভবনদী তাহে মন পার হবে যদি
দারুণ দুর্ভিক্ষের আগুন
- Sub Title: লাগলো কলিজায় রে
আজি এ শারদ সাঁঝে
- Sub Title: ঐ শোনো দুরে পল্লী-মুখর কাঁসর, ঘন্টা বাজে
বাংলা
English