হরিনাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসমাধুরী৷ ধু-
অগাধ জল ভবনদী তাহে মন পার হবে যদি
নামের মন্ত্র নিরবধি জাপ রে বন্দন ভরি৷হরি নামের পাতায় মন দৃষ্টি রাখো অনুক্ষণ
সর্বসময়ে চালু রাখ রে নামের তরি৷
নাম মন্ত্র পাইতে পারো শ্ৰীগুরু কান্ডারী ধরো
দশজনকে দিও দাড়ে ছয়জন রাখিও গুণারী৷
সুবাতাসে শ্ৰদ্ধা পালে আসক্তি হৃদ্ মস্তুলে
পঞ্চারশি বন্দ করি নিত্যানন্দ চালায় তরী৷
বিশ্বাসকে রাখো পারাদার ধিয়ানকে দেও জল সিচিবার-
চিত্তকে দিয়া রসের ভাণ্ডার-প্ৰেম লগানে লাগাও ডুরি৷
ভেবে কয় রাধারমণ ও রূপে সেরূপ মিলন
করো হরি নামের সাধন মিলবো রে অটল বিহারী৷
হরিনাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসমাধুরী
- Sub Title: অগাধ জল ভবনদী তাহে মন পার হবে যদি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 187
বাউল গান এর নতুন প্রবন্ধ
হে মা করুণাময়ী কৃপা করো মুই অধমে রে
- Sub Title: কাকুতি মিনতি করি ডাকি মা তোমারে
রাধার জীবনান্তকালে ললিতে গো
- Sub Title: জাহ্নবীর তীরে নিয়ে গঙ্গাজল মৃত্তিকা দিয়ে
কি দোষ করেছি প্রিয়া
- Sub Title: তাড়াইয়া দেও কেন, বারে বারে এই অধীনে
কলির পাপী উদ্ধারিতে
- Sub Title: তান কাজের মূলাধার গাউছে মাইজভাণ্ডারীরে
কইতে ফাটে হিয়া
- Sub Title: দুঃখে বিরাহিণীর জনম যায় গইয়া
তোরা দিন থাকিতে চিনিয়া লওরে
- Sub Title: খোদার দিদার পেতে যদি বাসনা মনে
পুণ্য রবি ভাগ্যাকাশে যাহার উদয়
- Sub Title: আদ্য প্রীতি গুণে তারে করয়ে আশ্রয়
আয় না নাগর রসিক বাঁকা
- Sub Title: বিচ্ছেদে আকুল চিত্ত প্রাণটি রাখ দিয়ে দেখা
বহুত্বরে ভাব বহুতর
- Sub Title: এক বুঝিয়ে একের ঘরে বসত কর
পাগল বানাইলা মোরে
- Sub Title: আমি যে দিকেতে দৃষ্টি করি তোমায় হেরি মাইজভাণ্ডারী
প্রাণে কী আগুন জ্বালালে
- Sub Title: চাঁদমুখে মধুর হাসি দেখাইয়া প্রাণ কেড়ে নিলে
বাংলা
English