কোথায় সেজন, জানে কোন জন
যেজন সৃজন লয় করে।।কিংবা শূন্যে স্বর্গে ভূতলে ভুগোলে
অনল অনিলে পাহাড় কি জঙ্গলে
আকাশ ও পাতালে সপ্ত ভূমণ্ডলে
আলোতে আঁধারে কি অন্ধকারে।।কিংবা পথে পথে, ঘটে কি ঘাটে
তপে-যাগে-যজ্ঞে, ওই যোগীর যে বটে
সরলে কি শঠে, হোটেলে কি হাটে
পথে কি পাথারে কি প্রান্তরে।।কিংবা লন্ডন মার্কিনে ফ্রান্স কি চীনে
বার্মা বেঙ্গলে বোম্বে হিন্দুস্তান পাকিস্তানে
নেপাল কি ভুটানে কাবুল গুজরাটে
ব্রহ্মাণ্ডে কি অস্ত্রের বাইরে।।দুর্বিন শাহ বলে ক্ষিতি-অপঃ-জলে
মলয় হিল্লোলে পাই না তারে
ও সে নিকটে দূরে অন্তর-বাহিরে
মসজিদ গির্জা কি মন্দিরে।।
কোথায় সেজন, জানে কোন জন
- Sub Title: যেজন সৃজন লয় করে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 225
বাউল গান এর নতুন প্রবন্ধ
সুন্দরী রাধে গো তোর, কানাইয়া যাইব ছাড়ি
- Sub Title: তাই ভাবিয়া হাসন রাজা ফিরে বাড়ি বাড়ি
এ সংসারে জুয়া খেলা হারজিতের কারবার
- Sub Title: রসিক বৈ কেউ জানে না রে কী আছে ভিতরে তার
ফুটিয়াছে রূপারসের কলি প্রেমসিন্ধু মাঝে
- Sub Title: মন চল চৈতন্যের দেশে ধু
প্রেমের গাছে ফুল ধরেছে
- Sub Title: দেখিতে সুন্দর
আয়রে আয় রহমান মন্জিল
- Sub Title: ঔরছ মেলা প্রেমের খেলা দেখবি আশেকের গোলজার
কালায় প্ৰাণটি নিল বাঁশিটি বাজাইয়া
- Sub Title: আমারে যে থৈয়া গেল উদাসী বানাইয়া
কষ্ট করে দিনে-রাইতে কতো টাকা করছো কামাই
- Sub Title: এতো টাকা ক্যামনে নিবা কাফনের তো পকেট নাই
ধন্য শ্ৰীচৈতন্য উদয় নদীয়ায়
- Sub Title: হরি নামামৃত আনিয়াছে রে অরে মাধাই
আরে ও পাগোলার মন রে
- Sub Title: আইজ আনন্দে হরির গুণ গাও
গরিব বাঁচবে কেমন করে কার কাছে তা জিজ্ঞেস করি
- Sub Title: গরিবের বাঁচার সম্বল নাই ধনীরা স্বার্থের পূজারি
প্রেমের বাজারে বিকে মানিক সোনা রে
- Sub Title: যেই জনে চিনিয়া কিনে লভ্য হয় তার দুনা রে
বাংলা
English