“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: আমায় করলে না শান্ত

ওরে প্রাণকান্ত
আমায় করলে না শান্ত
সুখবসন্ত যাইতেছে ফুরাইয়া।।

সত্য ত্রেতাতে
তোমার চরণ সেবাতে
আছিলাম সুখের
সখি হইয়া
আসিল দ্বাপর
তুই হইলে দেশান্তর
নিলে না খবর
একদিন আসিয়া।।

যাইয়া মথুরা
বোধহয় পড়েছে ধরা
কামযাদু মদনবাণে
রাখল বাঁধিয়া
কুজা সুন্দরী
ও সে করে চাতুরি
মায়াফাঁসি দিয়াছে
পরাইয়া।।

সাধের বৃন্দাবন
দিয়া বিসর্জন
করব অন্বেষণ
যোগিনী হইয়া
বলে দুর্বিন শাহ
নইলে মিটাব আশা
কলসি গলে
জলে ঝাম্প দিয়া।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

আজব্ নামে খোদা নক্সে নবী

  • Sub Title: কে উছকে নামছে জাহের্ হোঁ দিলমে নক্সে ইল্লাল্লা
রাধারমণ দত্ত

প্ৰেম করি ডুবিলাম গো সই মনে বিষম জ্বালা

  • Sub Title: দেখা দেয় না প্রাণনাথ শ্যামচাঁদ কালা
রাধারমণ দত্ত

প্ৰাণ বিশাখে ললিতে গো কহগো মরে

  • Sub Title: মোহন বাঁশি কে বাজায় ওগো সখী কালিন্দির তীরে চি
দুর্বিন শাহ

রাই কেন তুই হইলে এমন

  • Sub Title: দিয়া মুখের হাসি আমায় ভালোবাসি
হাসন রাজা

কমলা বিবি গো সুখ পাইতে আসিয়াছ এই ভবের মেলে

  • Sub Title: সুখ পাইতে আসিয়াছ এই ভবের মেলে
আর কতদিন ভবে থাকিব মা

আর কতদিন ভবে থাকিব মা

  • Sub Title: পথ চেয়ে কত ডাকিব মা ?
হাসন রাজা

এগো মা লালরঙ্গি, কর মোরে সঙ্গী

  • Sub Title: দয়া করি লও মা কোলে এই আমি মাঙ্গি
কবিয়াল রমেশ শীল

বন্ধু দেখা দিয়ে মন নিয়ে

  • Sub Title: তোমার অদর্শনে মন প্রাণ যায় যায়
কবিয়াল রমেশ শীল

প্রাণবন্ধু কবে হবে যুগল মিলন

  • Sub Title: রাধা সনে কৃষ্ণ যেমন রামের সনে সীতা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন