“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: আমার মওলাজির কারণ

আমার মন উদাসী হলরে আজ ভাণ্ডারীর কারণ
আমার মওলাজির কারণ।।

আমার বলতে ছিল যারা, দাসী হইল তারা
হাত দুখান উদাসী হল ধরিতে চরণ।।

গগনেতে থাকে শশী, জলে কুমুদী উদাসী।
তেমনি আমার মন উদাসী মাওলাজীর কারণ।।

মেঘের ডাকে ময়ূর সকল, পেখম ধরে নাচে কেবল,
তেমনি আমার কর্ণ যুগল নাম করতে শ্রবণ।।

চাতক যেমন মেঘের তরে, পদ্মিনী দেখতে ভানুরে,
তেমনি দেখতে ভাণ্ডারীরে উদাসী নয়ন।।

বাবার রাঙ্গাচরণ যদি পাইতাম, বুকেতে বাজাইয়া নিতাম,
ঐ চরণে গোলাম হইতাম জনমের মতন।।

হাত উদাসী মন উদাসী শ্রবণ আর নয়ন উদাসী,
রমেশ রৈলাম ঘরে বসি কোন কথার কারণ।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

রূপ দেইখে মন ভুলে ভুলিলে না ভোলা যায়

  • Sub Title: সোনার অঙ্গ মলিন আমার হইল গো চিন্তায়
দুর্বিন শাহ

লোকে মন্দ বলে রে অবলা রাধারে

  • Sub Title: তোর পিরিতি আমারে করিল বাড়ি ছাড়া
রাধারমণ দত্ত

প্ৰভু তোমায় ডাকি আমি হরিবল বলে

  • Sub Title: দয়া করি নেও আমায়ে তোমার নায়ে ভুলে
রাধারমণ দত্ত

কানু রে গুণমণি শ্ৰীবৃন্দাবনে শুনি মুররীর ধ্বনি

  • Sub Title: বিরহ বেদন তনু হাতেতে মোহন বেণু
কার পায়ে নুপূর বাজে

কার পায়ে নুপূর বাজে

  • Sub Title: কে ভাসায় কে ডুবায়, দিন রাত প্রতি ক্ষণে
হাসন রাজা

অচিনপুরের অচিনমানুষ তোমারে না চিনি

  • Sub Title: ভবেতে আসিয়া তুমি খেলছ ছিনিমিনি
মাইজভাণ্ডারী গান

হাউসের মদন কড়ির উদ্দেশ্যে

  • Sub Title: হাউসের মদন কড়ির উদ্দেশ্যে চলে যাব ধইরনা সখি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন