“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কারার ঐ লৌহকপাট
  • Sub Title: ভেঙ্গে ফেল কর রে লোপাট

কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।

ওরে ও তরুণ ঈশান,
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।

গাজনের বাজনা বাজা,
কে মালিক, কে সে রাজা,
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসি,
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে!
ওরে ও পাগলা ভোলা,
দে রে দে প্রলয় দোলা,
গারদগুলা জোরসে ধরে হেচ্‌কা টানে
মার হাঁক হায়দারী হাঁক, কাধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে।

নাচে ওই কালবোশাখী,
কাটাবী কাল বসে কি
দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি
লাথি মার ভাঙ্গরে তালা,
যত সব বন্দী শালায়-আগুন-জ্বালা, আগুন-জ্বালা,
ফেল উপাড়ি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

হদয়ের ঝড়ে আকাশ পাতাল কত ডাকাডাকি

হদয়ের ঝড়ে আকাশ পাতাল কত ডাকাডাকি

  • Sub Title: সারা রাত্রি তোমার স্বপ্নে নির্ঘুম জেগে থাকি
রাধারমণ দত্ত

কী হেরিলাম প্ৰাণসখী শ্যামরুপে ধিকিধিকি

  • Sub Title: রূপের কথা বলব কত বিজুলি চটকের মতো
কবিয়াল রমেশ শীল

পাগল হয়েছি আমি দেওয়ানা বনেছি

  • Sub Title: পাগল হয়েছি আমি দেওয়ানা বনেছি
রাধারমণ দত্ত

কী হইল কী হইল সখী গো

  • Sub Title: চিত্তে অনল জ্বালাইয়া দিল শ্যাম কালিয়া সোনা চি
হাসন রাজা

কানাই তুমি খেইড় খেলাও কেনে?

  • Sub Title: রঙ্গের রঙ্গিয়া কানাই
মাইজভাণ্ডারী গান

কাল যামিনী দৈব বাণীকে

  • Sub Title: পথের পথিকেরা চল
রাধারমণ দত্ত

সখী উপায় কি করি প্ৰেম বিরহে ধরি

  • Sub Title: হাসিমুখে প্রেমসুধা খাইলাম গেলাস ভরি
মাইজভাণ্ডারী গান

প্রিয়ে রঙ্গিলারে নানারূপ দেখা দিয়ে

  • Sub Title: নানারূপ দেখা দিয়ে মজাইলারে
রাধারমণ দত্ত

বন্ধু আমার প্রাণনাথ বন্ধুরে

  • Sub Title: সত্য করি বলরে বন্ধু আমার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন