“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: পাষাণবান্দা হিয়া

নিষ্ঠুর বন্ধুয়া রে
পাষাণবান্দা হিয়া
কোন পরানে অবলারে
গিয়াছ ভুলিয়া রে।।

প্রতিজ্ঞা করিয়াছিলে
মাথায় হস্ত দিয়া
এ জীবনে তুই আমারে
যাবে না ছাড়িয়া
কোন রমণীর সঙ্গ পাইয়া
রইয়াছ ভুলিয়া
একদিন কি পড়ে না মনে
যাইতে দেখিয়া রে।।

আমি বা কোন দোষের দোষী
আমি তো জানি না
আমার মনে যে বাসনা
সকলই তোর জানা
তোমায় ছাড়া এ অভাগী
দাঁড়াব কার ধারে
আমার মনে যেই বাসনা
জানাব আর কারে রে।।

যত দূরে যাও রে বন্ধু
তত দূরে দেখি
নয়নের জল কালি করে
তোমার নামটি লেখি
হৃদয় ছিড়ি পত্র লেখি
পাঠাব কার হাতে
দুর্বিন শাহর আপন বলতে
কেউ নাই আর জগতে রে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

মাইজভাণ্ডারী গান

আমি রসিক রূপসী

  • Sub Title: নিত্য নব রঙ্গে খিড়কী দরজায় বসি
শাহ আব্দুল করিম

নাইয়া রে, বাংলার নাও সাজাইয়া যাব আমরা বাইয়া

  • Sub Title: মোদের গতি রোধ হবে না ঢেউ তুফানের ভয় রাখি না
মাইজভাণ্ডারী গান

তখন দেখিল কন্যা স্বপ্নের

  • Sub Title: দিবাকর ঝলকয়ে ক্রোড়েতে তাহার
হাসন রাজা

ঝিলিমিলি, ঝিলিমিলি, করে তাঁর বদনে

  • Sub Title: কেমনে মিলি কেমনে মিলি খাইল দুই নয়নে
মাইজভাণ্ডারী গান

দেহ ছাড়ি প্রাণ গেলে রে

  • Sub Title: আর কন দিন ফিরি আইস তো নয়
রাধারমণ দত্ত

গুরুপদ পদরাবৃন্দে মনভুজঙ্গ মজনারে

  • Sub Title: সুধামাখা গুরু নামে ভবক্ষুধা যাবে দূরে ধু
মাইজভাণ্ডারী গান

দ্বারেতে ভিখারীর আগমন

  • Sub Title: দ্বারেতে ভিখারীর আগমন
শাহ আব্দুল করিম

প্রাণের প্রাণ মুর্শিদ আমার মৌলা বক্স নাম যাহার

  • Sub Title: চরণেতে জানাই আমি সালাম হাজার হাজার
রাধারমণ দত্ত

আমার বন্ধু আনি দেও গো তোরা

  • Sub Title: আমার কালা আনি দেও গো তোরা-
মাইজভাণ্ডারী গান

হইয়াছি বন্ধুর ভাবে মনতাপে বনবাসী

  • Sub Title: স্বপ্ন দিয়া গেলে কোথায় মাইজভাণ্ডারী পূর্ণশশী

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন