“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: মইর না রে পাগল মনা

কামনদীতে ডুব দিয়া
মইর না রে পাগল মনা
কামবশে থাক নদীর তটে
যেদিন নদীর জোয়ার ছোটে
নৌকা নিয়া সেদিন হও রওয়ানা।।

আছে একটা কুম্ভীরানি
নামে মায়া রাক্ষসিনী
কাবু পাইলে ছাড়িয়া দিবে না
হুংকারে ঘাড়ে ধরিবে
জোরেতে গিলিয়া খাবে
খোদার দোহাই দিলেও ছাড়বে না।।

সে নদীতে যায় না কখন
চাঁদের আলো রবির কিরণ
শুনতে সোজা, বুঝতে কেউ পারে না
শুকনা নদীর মধ্যে চর
ডুব দিলে ভাসে লহর
উপরে তলা নিচে কূল মিলে না।।

শুরুর কাছে নেওয়ার মন্ত্র
পাবে একটা মহাযন্ত্র
রাক্ষসিনী হবে তাই সাধনা
উপরে এক মহাপুরুষ
অগ্নিমুখে ক্রোধ ও রোষ
মানুষ পাইলে ধরে খায় সে জনা।।

জিতা মানুষ ধরে খায়
মরণ দেখলে পলাইয়া যায়
মরার ধারে কখনও আসে না
দুর্বিন শাহ কয় বেটারে
মরা হইয়া ধরো জোরে
ধরলে তারে ভবে কেউ মরবে না।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

হালকা জরপ নিন্দা করে

  • Sub Title: আসল নমাজ হালকা জরপ টের পেলোত আশেকানে
কবিয়াল রমেশ শীল

প্রাণ বন্ধুরে প্রেম জ্বালা জ্বলিছে

  • Sub Title: (প্রাণ বন্ধুরে) আমি তোমার আশায় রই, তুমি তা বুঝিলে কই
রাধারমণ দত্ত

ওগো দরদী নাই এ সংসারে

  • Sub Title: আমি এক হইয়া আসিলাম এ ভব সংসারে
কবিয়াল রমেশ শীল

আমার মন উদাসী হলরে আজ

  • Sub Title: আমার মওলাজির কারণ
মাইজভাণ্ডারী গান

সখিরে কত সইব

  • Sub Title: দুঃখী প্রাণ আমার করে হাহাকার, সইতে নারি যাতনা
কবিয়াল রমেশ শীল

এই ভূবনে দিতে নারে তুলনা

  • Sub Title: নূরের পুতুলা বাবা মওলানা
মাইজভাণ্ডারী গান

সেব মাওলানার চরণ

  • Sub Title: সে চরণ সেবি পায়ে প্রভু দরশন
মাইজভাণ্ডারী গান

দয়াল মাওলা মাইজভাণ্ডারী মদন মোহন

  • Sub Title: দারুণ বিচ্ছেদের জ্বালা জ্বলিয়ে গেল তন মন
মাইজভাণ্ডারী গান

ধনাধারে তালা মেরে

  • Sub Title: তালা খোলা ধন গোলা, হলে হবে জ্বালাতন
হাসন রাজা

সুন্দরী রাধে গো তোর, কানাইয়া যাইব ছাড়ি

  • Sub Title: তাই ভাবিয়া হাসন রাজা ফিরে বাড়ি বাড়ি
দুর্বিন শাহ

সে বিনে প্রাণ যায় না গো রাখা

  • Sub Title: নিয়া প্রাণি গুণমণি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন