“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কবিয়াল রমেশ শীল
  • Sub Title: (প্রাণ বন্ধুরে) আমি তোমার আশায় রই, তুমি তা বুঝিলে কই

প্রাণ বন্ধুরে প্রেম জ্বালা জ্বলিছে অন্তরে।
(প্রাণ বন্ধুরে) আমি তোমার আশায় রই, তুমি তা বুঝিলে কই,

(প্রাণ বন্ধুরে) আমি তোমার আশায় রই, তুমি তা বুঝিলে কই,
যে জ্বালা জ্বলিছে অন্তরে।
প্রেম নিশায় হয়ে ভোর, দেখতে আমার মন চোর,
পরাণে মোর বাইরম বাইরম করে।

(প্রাণ বন্ধুরে) যখন আমি ঘুমে থাকি, স্বপনে তোমারে দেখি,
মন পাখী থাকে না পিঞ্জরে।
কেন্দে মরি দিন যামিনী, তোমার প্রেমে পাগলিনী,
একটু দয়া কর দুঃখীনীরে।

(প্রাণ বন্ধুরে) যদি কেহ করে দান, ছখী নাম হয় বড়ে মান,
লিখা হাদিছ কিতাবের ভিতরে।
বখিলের বেহেস্ত নাই, একগুণ দানে দশগুণ পাই,
দয়া দান দাও অভাগিরে।

(প্রাণ বন্ধুরে) যদি তোমার প্রেমিক নই, তবু তোমার আশা লই,
দিন কাটাই তোমার নাম ধরে।
রমেশ বলে দানি হয়ে, ছখি নামের সুযশ নিয়ে,
ঢঙ্কা বাজাও শাহি প্রেম দরবারে।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

শাহ আব্দুল করিম

ইয়ামন হতে আইলায় দয়াল

  • Sub Title: শাহজালাল আউলিয়া
কবিয়াল রমেশ শীল

বাজলরে মাওলার বংশী

  • Sub Title: যোগী ঋষির মন ভুলালো সেই বাঁশীর তানে
রাধারমণ দত্ত

আর দাঁড়াব কত রে শ্যাম আর দাঁড়াবা কত

  • Sub Title: এগো জল লইয়া ঘরে যাইতে পন্থে প্ৰমাদ পাত রে
মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়

মধুর সে মুখখানি কখনও কি ভোলা যায়

  • Sub Title: জমায়ে চঁদের সুধা, বিধি গড়েছিল তায়!
মাইজভাণ্ডারী গান

কেয়ছি মাঁনে কোই বাতিঁ

  • Sub Title: ছঙ্গে ছঙ্গে মেরে খেলে তৌভি দরছন দেনারে
দুর্বিন শাহ

শোনো গো ললিতা সখি

  • Sub Title: তারে দিও আনিয়া
হাসন রাজা

লাগল রে পিরিতের নিশা, হাসন রাজা হইল বেদিশা

  • Sub Title: ছাড়িয়া দিব লক্ষণছিরি আর রামপাশা
হাসন রাজা

মরণকালে রে, কে যাইবে তোর সঙ্গে

  • Sub Title: তুমি তো ভুলিয়া আছ স্ত্রী-পুত্রের রঙ্গে
দুর্বিন শাহ

যাইও না রাই জল আনিতে

  • Sub Title: যুবা নারীর যৌবন হরে
রাধারমণ দত্ত

কুলনাশা বাঁশির স্বরে কুলমান মজায়

  • Sub Title: শীঘ্ৰ চল শ্যাম দর্শনে সময় গাইয়া যায়
রাধারমণ দত্ত

কি দেখিলাম গো গৌররূপ, চমৎকার নদীয়ায়

  • Sub Title: গৌরার হাতে লুটা মাথায় জটা কপালে চন্দনের ফোটা তার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন