“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: সে চরণ সেবি পায়ে প্রভু দরশন

সেব মাওলানার চরণ, সেব মাওলানার চরণ।
সে চরণ সেবি পায়ে প্রভু দরশন।।

ত্রিজগৎ যেন তন, সেই মাত্র প্রাণধন।
তাঁন রূপারুণ জ্যোতে ভুবন রোশন।।

তিনি জগতের সারা, ত্রিভুবন নেত্র তারা।
ব্যক্তে আঁকার তাঁন, প্রভুর দর্পণ।।

আস্তানা শরীফ তাঁন, নিরাঞ্জন কাবা হেন।
ভবে তাঁহান আসন আর্শর তুলন।।

তাঁন আস্তানার ধূল, ভবে নাই যার মূল্য।
হৃদ অন্ধজন লাগি নয়নেরাঞ্জন।।

রসিকে রসিক চিনে, কে চিনিতে পারে তাঁনে।
কেহ না চিনয়ে তাঁনে চিনে দু’নয়ন।।

তিনি কি রসিক জন, কি করিব সে বর্ণন।
নিরাঞ্জন মর্ম তিনি জানে নিরাঞ্জন।।

ভবোদ্যানে সেই ধন, সুসৌরভে পুস্প হেন।
সে পুস্পে মকবুল যেন ভ্রমর ভ্রমণ।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

ডাকার মত ডাকরে মন

  • Sub Title: ডাকার মত ডাকতে পারলে মুক্তি পাবে অবহেলে ধু
দুর্বিন শাহ

মাগো, তোর নিষেধ মানব না

  • Sub Title: হয়ে দণ্ডধারী সাজিয়া ভিখারি
রাধারমণ দত্ত

ও গুরুর পদে মনপ্ৰাণ দিলাম নারে

  • Sub Title: কৰ্ণ দিলাম নাম শ্রবণে চিত্ত দিলাম নারে
রাধারমণ দত্ত

যাবে নি গো এগো সখী ধীর সমীর বনে

  • Sub Title: মনে করি প্রাণের হরি যমুনা পুলিনে
শাহ আব্দুল করিম

মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে

  • Sub Title: দেখা দেও না কাছে নেও না আর কত থাকি দূরে
রাধারমণ দত্ত

পুর্ব দিকে চেয়ে দেখ

  • Sub Title: জয় রাধিকা জাগো শ্যামের মনমোহিনী
শাহ আব্দুল করিম

বসন্ত বাতাসে ও সই গো বসন্ত বাতাসে

  • Sub Title: বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে
পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ

পাহাড়িয়া মধুপুর মেঠো ধুলিপথ

  • Sub Title: দিনশেষে বৈকালী মিষ্টি শপথ
কবিয়াল রমেশ শীল

মন অসার সংসারে এসে

  • Sub Title: মূল মালিক তার মাল কোঠাতে দেখনা একবার তালা খুলি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন