দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে
মন্ত্রিসভা ভালো নয়
যাহা ইচ্ছা তাই করে।।জিলা মহকুমা
থানা আদালত তরে
ফৌজদারি হাকিমগণে
করে বিচার আইন অনুসারে
অপরাধীর নাই ছাড়াছাড়ি
আটক রাখে জেলের ঘরে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।আঠারো মোকাম
দেহে চোদ্দো ভুবন রয়
নিমিষেতে ঘরের মানুষ
সকল খবর লয়
সাগর গিরি নদ-নদী বয়
চন্দ্র সূর্য আকাশ ঘুরে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।মগজেরই ঊর্ধ্বভাগে
রাজার হয় বসতি
নাভির নিচে আছে জানো
প্রজাদের স্মৃতি
নাসিকাতে পবন মন্ত্রী
চলাফেরা সদায় করে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।মনরাজার সঙ্গের সঙ্গী
দুইটি রানি হয়
সুমতি-কুমতি নামে
ডাইনে-বামে রয়
পুলিশেরা পাহারা দেয়
রাজমহী সুমতিরে।
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।শ্রদ্ধা ভক্তি জ্ঞান তার
সুমতি ভাবে মরা
কাম ক্রোধ লোভ ছয়টা
পাকে পাকে ঘুরে
কুমতি রানির যন্ত্রণাতে
দেশ নষ্ট হয় অত্যাচারে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।কুবুদ্ধি কুমতি আর
কুচিন্তারে লইয়া
সর্বদা হয় আলোচনা
একত্রে বসিয়া
নিজের বুচকি ভরতে গিয়া
সবাই ব্যস্ত একেবারে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।হৃদয় সিংহাসনে আছে
কর্তার বাসস্থান
সে যদি হয় শক্ত চোরা
আইনের কি হয় বিধান
নষ্ট তুষ্ট নাই তার কষ্ট
এভাবে চলল জনম ভরে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।দেহরাজ্যের শান্তি রক্ষা
করিবার দায়
চব্বিশজন দারগা আছে
আঠারো থানায়
শাসন বৃত্ত হাতে নিয়া
দিবানিশি ঘুরেফিরে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।ফন্দিবাজি চুরি শিক্ষায়
ভিক্ষা করায় শেষে
কায়দাকানুন সব শিখিয়া
ভুয়া হইলাম শেষে
দুর্বিন শাহ কয় হেসে হেসে
লুট করে রাজভাণ্ডারে
দেহরাজ্য নষ্ট হইল
কুশাসন আর অত্যাচারে।।
দেহরাজ্য নষ্ট হইল
- Sub Title: কুশাসন আর অত্যাচারে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 161
বাউল গান এর নতুন প্রবন্ধ
দেবাদিদৈত্য মানব কীটপতঙ্গাদি যত
- Sub Title: যক্ষগন্ধৰ্বদি প্ৰসূতিনী
মন তুই কার ভরসে রইলে বসে
- Sub Title: আশার আশে দিন তো গেল ধু
আমি ডাকছি কাতরে
- Sub Title: উদয় হাওরে দীনবন্ধু হৃদয় মন্দিরে
আরে পুষ্প বলি রে তোমারে
- Sub Title: রজনী প্ৰভাতে পুষ্প ভাসাইমু সাগরে
সাপের মাথায় পা দিয়ে সে নাচে
- Sub Title: কান্না কেন, কান্না কেন তোর?
আগে কী সুন্দর দিন কাটাইতাম
- Sub Title: গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান
পহলে তো খানায়ে কাবা
- Sub Title: দরে মোর্শেদ কো ফের আব্ কাবায়ে কাবা ছমঝা
ভব সমুদ্রে ঘুরে আমার
- Sub Title: মন ছুপানী পাপের মালে বোঝা কৈল্ল ভার
দেহ পুড়ে সোনার বাংলা
- Sub Title: উড়িতেছে জয় নিশান
জান দিলছে হোঁ
- Sub Title: ম্যায় হোঁ তেরা তু হ্যায় মেরা আয় মেরা ম্যায় হোঁ তোমহী
আমি যে ভাই যাদুওয়ালা দেখাই যাদু
- Sub Title: বাড়ি আমার চাঁদের দেশে হা-হা
বাড়ৈ কই লুকাইল রে, ঘরখানি বানাইয়া রে
- Sub Title: বাড়ৈ কই লুকাইল রে
বাংলা
English