“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: বায়ু ভরে আছে খাড়া

দেহতরি কলের ঘোড়া
বায়ু ভরে আছে খাড়া
চালাইতেছে মন-মনরা
যথা ইচ্ছা চায়।।

ঘোড়ার ভিতর আজব কল
আগুন-মাটি-হাওয়া-জল
ভরেছে করে কৌশল
আপনি খোদায়
নয় জানালা আট কোটরা
আটতলায় মন-মনরা
কুদরত উল্লার লড়াচড়া
মধ্যেরই কোঠায়।।

ইচ্ছামতো করে কাম
চামের জিন বায়ুর লাগাম
জ্ঞানের চাবুক হাতে নিয়া
মনরা চালায় ছয়জন
আছে গুপ্ত চোরা
চুরি করে নিয়া ঘোড়া
ঝাড় জঙ্গলে এ কুপথে
সর্বদা ঘোরায়।।

ঘোড়ার পেটে ক্ষুধার জ্বালা
খানা দিতে হয় তিনবেলা
দিতে সে ঘটে জ্বালা
চলে না রাস্তায়
বৃদ্ধ হলে কলের ঘোড়া
খুলে যাবে হাড়ের জোড়া
ফাঁকি দিয়া মন-মনরা
ভাগিয়া পলায়।।

সেদিন ঘোড়া থাকবে পড়ি
করবে না আর দৌড়াদৌড়ি
মাটির দেহ হবে মাটি
মিশিবে ধরায়
বায়ুতে বায়ু মিশিবে
অনলে অনল যাবে
জলে জল গ্রাস করিবে
বলে দুর্বিন শায়।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

প্রাণের পথ বেয়ে গিয়েছে সে গো

প্রাণের পথ বেয়ে গিয়েছে সে গো

  • Sub Title: চরণ চির রেখা আঁকিয়ে যে গো ?
মাইজভাণ্ডারী গান

সত্তা সুবর্তনপুরে ছিল সত্তারাজ

  • Sub Title: আপে একেশ্বর কিন্তু বিপুল সমাজ
হাসন রাজা

আমি ধরতে না পারি গো তারে

  • Sub Title: কে যে সামাইল আমার ঘরে
রাধারমণ দত্ত

একবার উচ্চৈস্বরে হরি বোল

  • Sub Title: এমন দিন আর হবে না
আকাশে বাতাসে
আকাশে বাতাসে

আকাশে বাতাসে

  • Sub Title: চল সাথী উড়ে যাই
মাইজভাণ্ডারী গান

শিষ্যগণ না পাইয়ে সঙ্কট সন্ধান

  • Sub Title: গুরুর কার্যেতে সব হৈল স্তব্ধ জ্ঞান
মধু মঙ্গল গোধূলি পরিণয় উৎসব

মধু মঙ্গল গোধূলি পরিণয় উৎসব

  • Sub Title: দরশনে আকুল প্রাণ
মাইজভাণ্ডারী গান

দিল্ মেরে আরশে খোদা

  • Sub Title: ছেকান্দরী আয়না থা, ছো মুজে মালুম্ না থা
মাইজভাণ্ডারী গান

ফুলের তছবির তোমার ছারা

  • Sub Title: অপরূপ রূপ তোমার দেখতে যেমন ফুল
দুর্বিন শাহ

চল হস্তী ধরা ও মন

  • Sub Title: চল হস্তী ধরা
রাধারমণ দত্ত

মনের মানুষ পাবি নি গো ললিতে বল না

  • Sub Title: মানুষ মিলে মন মিলে না হায় গো

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন