“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: আবাদ করলে না

দেহজমি পতিত রইল
আবাদ করলে না
খাসমহলে খাজনা বাকি
উসুল কেন দিলে না।।

মন রে
দেহবাংলার জমিদারি
কার বা না হয় জোতদারি
খাজনা দিয়া চুক্তি চাষের
মুক্তি কেন নিলে না
চেক-ফারগ নাই খালি পাট্টা
লাগবে রে তোর বিষম লেঠা
আসবে যেদিন পেয়াদা বেটা
তোমায় থইয়া যাবে না।।

মন রে
সিভিল কোর্টে হলো নালিশ
আসিল সমনের পুলিশ
পাইয়া রে সরকারি নোটিশ
কেন হাজির হলো না
একতরফা ডিক্রি হলে
ফৌজদারিতে নথি দিলে
উচ্ছেদ করবে আইনের বলে
ঘরে থাকিতে পারবে না।।

মন রে
ওয়ারেন্টে নিবে ধরিয়া
এস.ডি.ও. সাহেবের কোর্টে নিয়া
দিবে সে হাজির করিয়া
সাক্ষী দিবে দুইজনা
জমিতে লেগেছে জঙ্গল
কী দিয়া দেখাবি দখল
হাতে নাই টাকার সম্বল
উকিল মোক্তার মিলিবে না।।

মন রে
সময় থাকতে কথা ধরো
দেহজমি আবাদ করো
ছয় বলদে হাল জোড়
নামের বীজ তায় লাগাও না
সত্য-ভক্তি-প্রেম দ্বারা
চারিদিকে দেও গো বেড়া
ফসল পাবে পুরা পুরা
ভাণ্ডারে ভরবে সোনা।।

মন রে
শুনেছি মোর নুর নবি
দোজাহানে যাহার খুবি
সময় থাকতে তাঁহার সনে
করো দেখাশোনা
তিনি যদি কৃপা করে
উদ্ধারিয়া নিবে তোরে
দুর্বিন শাহ কয় তা না হলে
আর তো উপায় দেখি না।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

ও আমার ভাটিয়ালি গাঙের পানি

  • Sub Title: বন্ধের দেখা পাইলে কইও রে আমার খবরখানি
দুর্বিন শাহ

নবিজি, নবিজি, নবিজি

  • Sub Title: তব চরণ পরশে আঁধার ঘুচিল মরুদেশে
দুর্বিন শাহ

আউজুবিল্লাহ বিসমিল্লাহ

  • Sub Title: রহমানুর রাহিম আল্লাহ
রাধারমণ দত্ত

কাঙাল ভক্ত তোমায় ডাকিয়াছে রে

  • Sub Title: আইস গৌর এই আসরে ধু
রাধারমণ দত্ত

রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে

  • Sub Title: নদীয়াপুরী ডুবু ডুবু শান্তিপুরে ভাসিয়াছে চি
দুর্বিন শাহ

প্রাণবন্ধু এলো না, বসন্ত গেল না

  • Sub Title: কার মুখ চাইয়া থাকি বলো
রাধারমণ দত্ত

মোরে কাঙ্গাল জানিয়া পার কর দয়াল

  • Sub Title: মোরে ক্যাঙ্গাল জানিয়া পার করো ধু
হাসন রাজা

আমার মনের মাঝে আছে ধন

  • Sub Title: বুঝতে পারবে যে ভাই রে সুজন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন