আগে কী সুন্দর দিন কাটাইতাম
গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান
মিলিয়া বাউলা গান ঘাটুগান গাইতাম।।বর্ষা যখন হইত গাজীর গাইন আইত
রঙ্গে-ঢঙ্গে গাইত আনন্দ পাইতাম
বাউলা গান ঘাটুগান আনন্দের তুফান
গাইয়া সারিগান নাও দৌড়াইতাম।।হিন্দু বাড়িত যাত্রা গান হইত
নিমন্ত্রণ দিত আমরা যাইতাম
কে হবে মেম্বার কে হবে গ্রামসরকার
আমরা কি তার খবর লইতাম।।বিবাদ ঘটিলে পঞ্চাইতের বলে
গরিব কাঙালে বিচার পাইতাম
মানুষ ছিল সরল ছিল ধর্মবল
এখন সবাই পাগল বড়লোক হইতাম।।করি ভাবনা সেদিন আর পাব না
ছিল বাসনা সুখী হইতাম
দিন হতে দিন আসে যে কঠিন
করিম দীনহীন কোন পথে যাইতাম।।
আগে কী সুন্দর দিন কাটাইতাম
- Sub Title: গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 167
বাউল গান এর নতুন প্রবন্ধ
ভাণ্ডারের মর্ম বুঝে কয়জনে
- Sub Title: যত হিংসা নিন্দা রিয়াগিরী করে সব মুর্খ জনে
বলো নামের শেষে পদবিটা
- Sub Title: যুক্তি নাই এই উপাধি এখন টানার
দীনবন্ধু রে, ওরে বন্ধু দয়াল নামটি ধরো
- Sub Title: কাঙাল জানিয়া তুমি আমায় দয়া করো দীনবন্ধু রে
তার ঘরে থাকা বিষম দায়
- Sub Title: প্রেমের বাতাস লাগলোরে যার গায়
কে রে হৃদয়ে জাগে শান
- Sub Title: মোহ তিমির নাশে প্রেম মলয়া বয়
আইল না শ্যাম প্ৰাণবন্ধু কালিয়া
- Sub Title: বৃথা গেল জীবন আমার নিকুঞ্জ সাজাইয়া
ওগো পাতকীর কাণ্ডারি
- Sub Title: দুরুদ সালাম ভেজি
দ্বারেতে ভিখারীর আগমন
- Sub Title: দ্বারেতে ভিখারীর আগমন
তৌহিদে পাইবে খোদা
- Sub Title: তৌহিদে হাছেল হয় ছমিউন মাবুদ
আসিয়া ভবের বাজারে
- Sub Title: পড়িয়া কামিনীর ফেরে
সুন্দর ঈমান ধন অমূল্য রতন
- Sub Title: সাবধানে সবে তারে করিও যতন
বাংলা
English