বিপদ ভঞ্জন মধুসূদন তুমি মুর্শিদ দয়াময়
বিপদে তরাইয়া লইও যদি মনে লয়।।নামটি সত্য সার, মুর্শিদ নামটি সত্য সার
নাম স্মরণে বিপদ নাশে ঘুচে অন্ধকার
নামের জলে পাষাণ গলে দিয়াছ তার পরিচয়।।ইচ্ছার উপর ভার, তোমার ইচ্ছার উপর ভার
মনে লয় ডুবাইয়া মারো নইলে করো পার
নাম লইয়া দিয়াছি সাঁতার, অকূলে পাইতে আশ্রয়।।ও ভক্তির বাদাম দিয়া, মুর্শিদ ভক্তির বাদাম দিয়া
কতই জনা পার হইয়া যায় নামের সারি গাইয়া
দুর্বিন শাহ রইল চাইয়া নাম শুনে ভরসা হয়।।
বিপদ ভঞ্জন মধুসূদন তুমি মুর্শিদ দয়াময়
- Sub Title: বিপদে তরাইয়া লইও যদি মনে লয়
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 215
বাউল গান এর নতুন প্রবন্ধ
কি রূপ হেরিয়া অইলাম কদমতলে
- Sub Title: আর গো শ্যামের মৃদু হাসি বদন কমলে চি
আমার হস্থপদ তারই, আমি হইতে না জুদা গো
- Sub Title: আদম সুরত আমার খোদার গো সই সজনী
জানি বা জানি না, মানি বা মানি না
- Sub Title: বুঝি বা বুঝি না সাকার কি নিরাকার
কুদরতেতে করিম সোবাহান
- Sub Title: সংসারে জীবগণ তোমারই সৃজন
নিষ্ঠুর বন্ধুয়া রে
- Sub Title: পাষাণবান্দা হিয়া
ওরে মেলা দিতে জ্বালা কার মন্ত্রণা পাইলে
- Sub Title: এই দেশে কেন বা তুই আইলে
আমি সরাবি চলেছি পন্থে
- Sub Title: লাগিবে গন্ধ হইবে মন্দ, মলিন হবে তোদের ছুফীতন
ও জান বাহির হইলে, যাইব বন্ধের বাড়ি
- Sub Title: জান বাহির হইলে রে
নতুন গাঙে প্রেম তরঙ্গে
- Sub Title: আসবে জোয়ার
কে তোমারে চিনতে পারে
- Sub Title: (তোমার) কার্য-কর্ম্ম রীতি-নীতি, সব চলেছে আড়েঠারে
আমার বন্ধুর জন্য মন উদাসি
- Sub Title: পরাণে তাহারে চায়
বাংলা
English