“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: আসবে জোয়ার

নতুন গাঙে প্রেম তরঙ্গে
আসবে জোয়ার
কাম পাহাড়ের ধাক্কার চোটে
ভাঙিল মণিপাহাড়।।

লুলু মারজান উল্টা সে নদী
ঊর্ধ্বমুখে নদীর স্রোত বয় নিরবধি
সেই নদীতে ছয়টা বাদী
যারে পায় করে সংহার।।

সেই নদীতে সবই পড়েছি
উল্টা নদী পাড়ি দিয়া ভবে এসেছি
আব-আতশ-খাক-বাদে
ধরেছি দেহের আকার।।

পঞ্চচন্দ্রে খেলা চমৎকার
‘আদি নিজ অনুমত গরল একটা ভাব’
রোহিণী হয় নাম আর একটার
সেইটা হয় কাছে মাইয়ার।।

চব্বিশ হাজার ছয় শ ধারা বয়
গরলেতে আছে সুধাকর পরিচয়
ভেবে পাগল দুর্বিন শাহ কয়
জানো তথ্য সারাসার।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

শাহ আব্দুল করিম

তোমরা নি দেখেছো মনচোরা গো সখি তোরা

  • Sub Title: যার কারণে নিশিদিনে নয়নে বয় ধারা গো
রাধারমণ দত্ত

সজনী আমি কি হেরিলাম গৌরাঙ্গরূপ মনোহরা

  • Sub Title: নিশি অন্তে ভোর যামিনী হেরিলাম গৌরচান্দ গুণমণি
রাধারমণ দত্ত

বাঁশি রে কইরেছিলে কতই পুণ্য

  • Sub Title: বাঁশি রে তুই ধন্য ধন্য কৃষ্ণ বিনা কভু থাকো না ধু
রাধারমণ দত্ত

অকৈতব কৃষ্ণনামে আমার মন মজিল কই

  • Sub Title: আমার মন মজিল কইগো আমার মন মজিল কই
দুর্বিন শাহ

আর কতদিন থাকিব সহিয়া রে

  • Sub Title: শ্যাম কালিয়া
সখি চল যাই অজধ্যাতে
সখি চল যাই অজধ্যাতে

সখি চল যাই অজধ্যাতে

  • Sub Title: রামসীতা যাইতা আজি নবীন গৃহেতে
দুর্বিন শাহ

তব দরগাতে, ভেজি মোনাজাতে

  • Sub Title: হাজার দুরুদও সালাম
রাধারমণ দত্ত

কৃষ্ণনাম লও রে মন দুরাচার

  • Sub Title: কৃষ্ণ বিনে সকলি অসার
কবিয়াল রমেশ শীল

ওরে অবোধ মন ভজ

  • Sub Title: এক মনে নিত্য ধ্যানে পাবি অমূল্য রতন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন