“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: বুঝি বা বুঝি না সাকার কি নিরাকার

জানি বা জানি না, মানি বা মানি না
বুঝি বা বুঝি না, সাকার কি নিরাকার।।

কোথায় বা রহিয়াছ, কারে কী কহিয়াছ
কিবা হইয়াছ নামে প্রচার
শুনি সোজাসুজি, দেখি বাজি বুজি
এত খোঁজাখুঁজি সকলই বেকার।।

বুঝি না ভাবান্ত, শান্ত না ক্লান্ত
মৃত না জ্যান্ত, আছ কী প্রকার
যদি হও জীবিতা, আমি তোমার সেবিতা
দেখা দিতে ব্যথা কেন তোমার।।

কী বা রূপশ্রী, পরমা সুন্দরী
কী বা কাল বিশ্রী, অদ্ভুত আকার
তাই লোকালুকি, এত ফাঁকিঝুকি
হবে দেখাদেখি প্রতিশ্রুতি সার।।

সর্বশাস্ত্রে খবর, গড আল্লাহ্‌ ঈশ্বর
বিরাট ভয়ঙ্কর মহিমা অপার
দেখি না স্বচক্ষে, পাই না পরখে
থাকে অলক্ষে পাগল দুর্বিন শার।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

তোরা শুন গো শ্রবণে ধীর সমীরে বনে গো

  • Sub Title: বাজে বাঁশি সুমধুর স্বরে ধু
কবিয়াল রমেশ শীল

অখণ্ড মণ্ডলে আমি সর্ব স্থলে

  • Sub Title: মজিয়ে নাম রূপে অজ্ঞানের অন্ধকূপে, হাবু ডুবু খেতেছে ভ্রম দর্শনে
মাইজভাণ্ডারী গান

জ্বলিয়ে বিরহ জ্বালা

  • Sub Title: ঝাপ দিলাম যমুনার জলে তিলেকে শুকাই গেল
হাসন রাজা

হাসন রাজায় কান্দে, হাসন রাজায় কান্দে রে

  • Sub Title: এই তন ছাড়িয়া গেলে কই নিব ঠাকুরচান্দে
রাধারমণ দত্ত

তোমার মনে কান্দাইবার বাসনা প্ৰাণনাথ

  • Sub Title: প্রথম মিলন কালে ও বন্ধু গগনের চান্দ হস্তে দিল্লায় রে
দুঃখ বলব কারে
দুঃখ বলব কারে

দুঃখ বলব কারে

  • Sub Title: মনের দুঃখ বলব কারে
রাধারমণ দত্ত

বন্ধের বাঁশী মন উদাসী করিল আমারে

  • Sub Title: নামি ধরিয়া বাজে বাঁশি ঘরের দুয়ারে
রাধারমণ দত্ত

কে যাবে শ্ৰীবৃন্দাবন যার লাগাল পাই

  • Sub Title: দুক্ষিনী রাইর দুঃখ বন্ধুরে জানাই
রাধারমণ দত্ত

অউত যারায় গিয়া- বন্ধুরে

  • Sub Title: আরে সত্যি করি কও রে বন্ধু; আইবায় নি ফিরিয়া রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন