“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: খান্দানে রাসুল যিনি পিরে দস্তগির

বাগদাদে লভিলা জন্ম পিরানেরই পির
খান্দানে রাসুল যিনি পিরে দস্তগির।।

যার কাঁধে পা দিয়া, মেহেরাজে গেলেন নবি
বোরাখ ছড়িয়া, তাই তো সেরা আউলিয়া
অজু ছাড়া নামটি নিলে, কাটা যাইত শির।।

যার সেরা কেরামত, গর্ভে থেকে ধরেছিলেন
বাঘেরই সুরত, বাঁচাইলেন মায়েরই ইজ্জত
পদাঘাতে ধ্বংস হলো, দুর্দান্ত ফকির।।

মায়ের গর্ভে থাকিয়া, হাফেজ হলেন চৌদ্দ পারা
কোরান শিখিয়া, মায়ের মুখে শুনিয়া
কবরে রাখিলা বন্ধ, নেনকির আর মনকির।।

বাবার কাদেরী কেতাব, বাগদাদেতে মাফ করাইলা
মুরদার ঘোর আজাব, তারা হলো বেহিসাব।
সেই চরণে এ দুর্বিন শাহ, আছি নতশির।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

আমার মন উদাসী হলরে আজ

  • Sub Title: আমার মওলাজির কারণ
হাসন রাজা

এ গো সোনালি নাতিন, কই গেল তর বাঁকা খোঁপা

  • Sub Title: কই গেল তর বাঁকা খোঁপাকই গেল তর ফুলের ঝোপা
মাইজভাণ্ডারী গান

সখিরে কত সইব

  • Sub Title: দুঃখী প্রাণ আমার করে হাহাকার, সইতে নারি যাতনা
রাধারমণ দত্ত

কোন বনে বাজে গো বাঁশি আন তারে দেখি

  • Sub Title: বনে থাকে ধেনু রাখে রাখালিয়ার মতি
তুমি সুন্দর, তাই তোমারি বিশ্ব সুন্দর শোভাময়

তুমি সুন্দর, তাই তোমারি বিশ্ব সুন্দর শোভাময়

  • Sub Title: তুমি উজ্জ্বল তাই নিখিল-দৃশ্য নন্দন প্রভাময়
হাসন রাজা

হাসন রাজায় বলে, পরিচয় দে রে

  • Sub Title: মাটির তলে খেইড় খেলাছ তুই কে রে
মাইজভাণ্ডারী গান

আয় মেরা নাইয়া গুরু জী

  • Sub Title: হাতে নাই কড়ি, পার কর মোরে
নয়ন-মনোহারি কে

নয়ন-মনোহারি কে

  • Sub Title: গহন বনচারি কে
শাহ আব্দুল করিম

আমরা ধন্য গাইয়া যাই

  • Sub Title: পুবের বাড়ির মোড়ল বেটার গুণের সীমা নাই
রাধারমণ দত্ত

ঐ যমুনায় ঢেউ দিলে বিন্দু উঠে একই সাথে

  • Sub Title: বিন্দুর সাথে শ্ৰীনন্দের নন্দন সখী রে
শাহ আব্দুল করিম

বলো ভোট দিব আজ কারে

  • Sub Title: ভোট দিব যে দেশের সেবক ভোট দিব না যারে-তারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন