“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: বিশ্বে এলো নতুন বাণী নতুন মুজিববাদ

বাংলা হলো হলো রে স্বাধীন, পুরল মনসাধ
বিশ্বে এলো নতুন বাণী নতুন মুজিববাদ।।

রক্ত দিলাম স্বাধীন পাইলাম দায়িত্ব রয় সম্মুখে
সোনার বাংলা গড়ব মোরা বাসনা রাখি বুকেতে
দুদিন পরে দেখব চউখে হইয়াছি আজাদ।।

বাংলার মাটি বড়ো খাটি বিশ্বে নাই তুলনা
যত্ন নিলে রত্ন ফলে সকলের আছে জানা
সোনার বাংলায় ফলে সোনা রইয়াছে প্রবাদ।।

মুজিববাদের ভালো নীতি সকলে তা জানে না
সকলের সমান অধিকার ভেদাভেদ রবে না
গরিব দুঃখী চাষি মজুর পাইল সুসংবাদ।।

সমাজতন্ত্র গণতন্ত্র সঙ্গে জাতীয়তাবাদ
ধর্ম নিরপেক্ষ নীতি নাইরে তাতে বৈষম্যবাদ
দুর্বিন শাহ কয় জাতির জয় জানাই ধন্যবাদ।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

গৌরচান এ ভব সাগরে রে পার করা আমারে

  • Sub Title: একে জীৰ্ণ তরী তাহে তুফান ভারি ঢেউ দেইখে প্ৰাণ কাঁপে ডরে
রাধারমণ দত্ত

আইজ আমার কি হৈল গো জলের ঘাটে গিয়া

  • Sub Title: ও তারে দেখিনাগো প্ৰাণে মরি হইলাম কলঙ্কিনী
আকাশে বাতাসে
আকাশে বাতাসে

আকাশে বাতাসে

  • Sub Title: চল সাথী উড়ে যাই
মাইজভাণ্ডারী গান

আমি কি তোমার গোলাম নই - Amiry official

  • Sub Title: হলে কেন এই জগতে এত জ্বালা সই
হাসন রাজা

প্রেমের আগুন, প্রেমের আগুন রে বড়োই কঠিন

  • Sub Title: ধড়পড়াইয়া মরে লোক জানিবায় একিন
রাধারমণ দত্ত

দুর্লভ মানব দেহ আর কি হবে জানি না

  • Sub Title: চৈতন্য হইয়া রে মন গুরু ভজ না
রাধারমণ দত্ত

যাও গো দূতী পুষ্পবনে পুষ্প তুলো গিয়া

  • Sub Title: আমি সাজাইতাম বাসর শয্যা প্ৰাণবন্ধুর লাগিয়া
দুর্বিন শাহ

আমি নারী কপালপোড়া

  • Sub Title: ভাঙা কপাল লয় না জোড়া
দুর্বিন শাহ

পিরের পদে মজো

  • Sub Title: আমার মন

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন