অটোমেটিক কলের মেশিন
এই দেহ সবার
টেকনিক্যালের হেড মেস্তরি
আপনি হলেন ফিটার।।মন রে-
খুদে খোদা হেড মেস্তরি
চাইর জনা তার কর্মচারী
ষোলোজন আছেন প্রহরী
পাঁচজনা তায় পেসেঞ্জার
টু হান্ড্রেড সিক্স পার্টসের দ্বারা
এই মেশিনটা করছে খাড়া
বাহাত্তর হাজার তারের জোড়া
চতুর্পাশ্বে ফিট লেদার।।মন রে-
লাইন বেলাইনে সদায় চলে
দিনে তিনবার কয়লা দিলে
ধু ধু করে আগুন জ্বলে
মাঝখানে আছে বয়লার
ইলেকট্রিক কারেন্টের বলে
ললাটে লাইট জ্বলে
সেন্টার হইতে আগদুয়ারে
সর্বদা চলে ওয়েদার।।মন রে-
হার্ট পিণ্ডের ঘড়ির কাঁটা
ভিতরে তার চোদ্দো কোঠা
কোঠায় কোঠায় নকশা কাটা
তার মধ্যে আছে পোস্টার
চাবি দিয়া মেইন গেইট
গেলে পরে ইনসাইডে
দেখতে পাবে চিত্রপটে
সমস্ত ওয়ার্ল্ডের পিকচার।।মন রে-
হেড কোয়ার্টারে চাইরটা থানা
অফিসার আছে চাইরজনা
কর্মক্ষেত্রে দিছে হানা
যেমন সে ওভার লুকার
কেহ দেখে কেহ শুনে
কেহ বসে বায়ু টানে
আরেকজন আছে জবানে
ওরা দেহের হেড ওয়ার্কার।।মন রে-
নিচের দিকে তিন জানালা
দুই জানালা আছে খোলা
একধারে বাহির হয় ময়লা
আরেকটায় পাছ হয় ওয়াটার
গোডাউন হয় মণিপুরে
পাছ করে মাল কাম বিকারে
গেলে রমণীর বাজারে
স্টক মারে পড়ে লুজার।।মন রে-
জ্ঞান ম্যাজিস্ট্রেট হেড কোয়ার্টারে
কোর্টে বসে হিয়ারিং করে
অ্যাপলিকেশন মেইন পেশকারে
মুভ করে সে বারে বারে
দুইবার দুই ইন্সপেক্টর লেখে
আমলনামা লেটার
রিপোর্ট দাখিল করবেন সেবার
যে দিন হবে মূল বিচার।।মন রে-
মেশিন যখন পুরান হবে
কলকব্জায় ঝঙ্কার ধরবে
মাটিতে পড়িয়া রবে
ছাড়িয়া যাবে ড্রাইভার
মেস্তরি আর কর্মচারী
সবাই যেদিন যাবে ছাড়ি
দুর্বিন শারই বাহাদুরি
এই ভবে রবে না আর।।
অটোমেটিক কলের মেশিন
- Sub Title: এই দেহ সবার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 225
বাউল গান এর নতুন প্রবন্ধ
দুঃখ সহনো না যায়
- Sub Title: যৌবন চলিয়া গেল সখী
রানী ডাক রে ব্রজের মাইয়া
- Sub Title: শ্যাম সুন্দরের অধিবাসের সুন্দা বাট যাইয়া
দিল দরিয়ায় ঢেউ উঠেছে
- Sub Title: পড়ল তরী বিষম পাকে ছুটিয়াছে ঘোর তুফান
ওহে প্রভু বিশ্বপতি
- Sub Title: নিজ গুণে দাও হে মুক্তি
তুমি বিনে কেহ নাই
- Sub Title: তোমা ভাবানলে জ্বলি কাটি রাত্র দিন
ও আর পাসর মা যায় গো তারে
- Sub Title: পাসর না যায়-
যেথায় জ্ঞানের দ্বার রুদ্ধ ও যা বিবেক বিরুদ্ধ
- Sub Title: ও যা বিবেক বিরুদ্ধ
একদিন কান্নার রোল উঠবে আমার বাড়িতে
- Sub Title: আমায় নতুন করে দেখতে সবাই আসবে সারি সারিতে
কি করে অন্তরে আমার প্রাণ বিশাখে
- Sub Title: চিত্রপটে রহিল আখি মরি মন দুঃখে চি
ওরে প্রাণকান্ত
- Sub Title: আমায় করলে না শান্ত
আমি তোমায় চিনতে গিয়া
- Sub Title: পড়েছি বিষম ফাঁদে
দেখতে যারে আকুল হয়ে
- Sub Title: জ্ঞানের আঁখি খুলে দেখ সে’ত তোমার কাছে আছে
বাংলা
English