যেথায় জ্ঞানের দ্বার রুদ্ধ
ও যা বিবেক বিরুদ্ধ
তা মানতে করলি বাধ্যআমায় মানতে করলি বাধ্য
হায়রে মূর্খ তোদের বোঝায় কার বাবার সাধ্য।জ্ঞান বিবেক থাকিতেও তোদের কাটলো না মনের তমঃ
ব্রাহ্মণে যেখান কয় সেখানে কইস্ নমঃ নমঃ
বুঝলি না কে প্রিয়তম
আসল অরাধ্য।হায়রে মূর্খ তোদের বোঝায় কার বাবার সাধ্য।।
বেঁচে থাকতে মা-বাবারে করলি না ভরণ-পোষণ
মরার পরে কী লাভ হয় করিয়া এই কৃচ্ছ সাধন
আত্মার কী শান্তি দেয় ওই কুশাসন
হবিষ্য খাদ্য।হায়রে মূর্খ তোদের বোঝায় কার বাবার সাধ্য।।
মানুষ গড়ছে সমাজ লক্ষ্য মানব কল্যাণের
যে সমাজের আচার বিচার ক্ষতি করে মানুষের
নকুল কয় এমন সমাজের
করতে চাই শ্রাদ্ধ।।
যেথায় জ্ঞানের দ্বার রুদ্ধ ও যা বিবেক বিরুদ্ধ
- Sub Title: ও যা বিবেক বিরুদ্ধ
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ আঞ্চলিক সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 111
বাউল গান এর নতুন প্রবন্ধ
কতদিন কেটে গেলো তোমায় না দেখে (এই যে আমি)
- Sub Title: কতরাত পার হলো তোমায় পাশে না পেয়ে
দিরাই থানায় বসত করি হাওর এলাকায়
- Sub Title: অবস্থা চোখে না দেখলে বিশ্বাস করা দায়
আমার কৃষ্ণ কোথায় পাই গো বল সখী
- Sub Title: কৃষ্ণপ্ৰেম কাঙালি অইয়া আমি নগরে বেড়াই
মত-মায়ীন্না বলি ডাকে যদি
- Sub Title: অচল অটল হয়ে সর্বক্ষণ থাক খাড়া
ঘুমাইলে ঘুম ধরেনা, প্রাণ বন্ধের লাগিয়া
- Sub Title: সারা রাইত থাকি জাগিয়া
মরণের আর নাইরে ভয়
- Sub Title: জন্ম-মরণ সৃজন-পালন ভাণ্ডারীর হুকুমে হয়
খেলবি যদি প্রেমের খেলা
- Sub Title: অন্য খেলায় কি ফল আছে প্রেম খেলাতে প্রাণ জুড়ায়
কালায় প্ৰাণটি নিল বাঁশিটি বাজাইয়া
- Sub Title: আমারে যে থৈয়া গেল উদাসী বানাইয়া
কে রে হৃদয়ে জাগে শান
- Sub Title: মোহ তিমির নাশে প্রেম মলয়া বয়
ওগো রাই মরিয়াছে আইলে কইও তারে
- Sub Title: আমার মরণ কথা জানাইও বন্ধুরে
বসে ভাবিছ কি রে মন মনবেপারী
- Sub Title: সামাল সামাল ডুবল তরী আরো সামাল সামাল
দে দে পাল তুলে দে
- Sub Title: মাঝি হেলা করিস না
বাংলা
English