“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: পড়েছি বিষম ফাঁদে

আমি তোমায় চিনতে গিয়া
পড়েছি বিষম ফাঁদে
করে হেলা জুড়ছি খেলা
দিন গেল মায়ার ঝোঁকে।।

কেউ বলে আছে কেউ বলে নাই
কেউ সাকার কেউ নিরাকার সাঁই
কেউ বলে সব সময় পাই
লুকি দিয়া আড়ালে থাকে।।

করতে গেলে মীমাংসা মূল
আসল কাজে পড়ে ভুল
তুমি করাও সব গণ্ডগোল
মানুষে গোনাহগার ডাকে।।

হুকুম ছাড়া কেউ চলে না
কোরানেতে আছে মানা
হুকুমদারি হয় যে জনা
সে জন আসে যায় ফাটকে।।

আমাতে তুমি রয়েছ
আমায় নিয়া খেলিতেছ
জীব দিয়া জীব নাশিতেছ
ফাঁদ পেতে দুনিয়ার বুকে।।

আমি যদি হই গো দোষী
তোমার গলায় পড়ছ রশি
আমি কম হইতে তুমি বেশি
তুমি আগে যাও দোজখে।।

তবে আইনে এই যে বিচার
দুর্বিন শাহ কেন দোষী আবার
কৃপা যদি থাকে তোমার
কে আমাকে বন্ধ রাখে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

নাম ছাড়া এক ডাক রইয়াছে

  • Sub Title: জানোনি মন তার খবর
দুর্বিন শাহ

কালো কালো পাখা, দুইটি নয়ন বাঁকা

  • Sub Title: দিলো এসে দেখা একটা পাখি
রাধারমণ দত্ত

শ্যামরূপ হেরিয়া আমার প্রাণ কান্দেগো

  • Sub Title: অয়গো গৃহে রইতে নারি ধৈর্য গো ধরিয়া চি
দুর্বিন শাহ

ও নিদয়া হইয়াছ রে বন্ধু

  • Sub Title: দয়া নাই তোর মনে
মাইজভাণ্ডারী গান

স্বর্গ ত্যাজে বন্ধু তব

  • Sub Title: ধরণী গগনে তত্ত্বে ফিরেছি
মাইজভাণ্ডারী গান

রাজী কি বে-রাজী খোদা

  • Sub Title: দাসের ধর্ম , সেবা কর্ম , নামটি শুধু জপনা
রাধারমণ দত্ত

তোরা দেখে যা গো নাগরী গৌর প্রেমের ঢেউ

  • Sub Title: রসের মুরতি গৌর নইদায় আসিয়াছে ধু
মাইজভাণ্ডারী গান

তু কেয়া ঢোঁডা ফেরতা হ্যায়

  • Sub Title: উয়ে জলওয়াগর্ তুঝমেঁ হ্যায় দিলকে গোসে বানে কো
মাইজভাণ্ডারী গান

কাল অবসান হল

  • Sub Title: আজ কাল করি মোর, আসা মাত্র সার হল
ভোরের সূর্য দেখে জন্ম আমার

ভোরের সূর্য দেখে জন্ম আমার

  • Sub Title: গোধূলি লগ্নে মৃত্য আমার
মাইজভাণ্ডারী গান

রেখেছ চরণতলে দাবাইয়া

  • Sub Title: খড়গ যে ধরেছ গলে চালাইয়া কেন দাওনারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন