“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এসো শারদ-প্রাতের পথিক এসো
এসো শারদ-প্রাতের পথিক এসো
  • Sub Title: এসো শিউলি-বিছানো পথে

এসো শারদ-প্রাতের পথিক
এসো শিউলি-বিছানো পথে।
এসো ধুইয়া চরণ শিশিরে

এসো অরুণ-কিরণ-রথে।।

দলি শাপলা শালুক শতদল
এসো রাঙায়ে তোমার পদতল,
নীল লাবনি ঝরায়ে ঢলঢল
এসো অরণ্য পর্বতে।।

এসো ভাদরের ভরা নদীতে ভাসায়ে
কেতকী পাতার তরণী
এসো বলাকার রঙ পালক কুড়ায়ে
বাহি ছায়াপথ-সরণি।

শ্যাম শস্যে কুসুমে হাসিয়া
এসো হিমেল হাওয়ায় ভাসিয়া
এসো ধরণীরে ভালোবাসিয়া
দুর নন্দন-তীর হতে।।

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

কত সে জনম কত সে লোক
কত সে জনম কত সে লোক

কত সে জনম কত সে লোক

  • Sub Title: পার হয়ে এলে হে প্রিয় মোর

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন