“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমি নামের নেশায় শিশুর মতো
আমি নামের নেশায় শিশুর মতো
  • Sub Title: নাই দিলি তুই সাড়া (মা গো)

আমি নামের নেশায় শিশুর মতো ডাকি গো মা ব’লে।
নাই দিলি তুই সাড়া (মা গো)
(মাগো) নাই নিলি তুই কোলে॥

শুনলে মা নাম জেগে উঠি, ব্যাকুল হয়ে বাইরে ছুটি;
(মাগো) ঐ নামে মোর নয়ন দু’টি ভ’রে ওঠে জলে॥

ও নাম আমার মুখের বুলি, ও নাম খেলার সাথী
ও নাম বুকে জড়িয়ে ধ’রে পোহাই দুখের রাতি।
মা হারানো শিশুর মতো যপি ও নাম অবিরত
মা ঐ নামের মন্ত্র আমার বুকে কবচ হয়ে দোলে॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে সাজো
এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে সাজো

এলো কৃষ্ণ কানাইয়া তমাল বনে সাজো

  • Sub Title: তারে গোপবালিকার মালা পরাব আজি এ রাখাল বাজে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন