“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

উচ্ছে নহে ঝিঙে নহে নহে সে পটল
উচ্ছে নহে ঝিঙে নহে নহে সে পটল
  • Sub Title: পিয়া হতে জনম তাই পি’য়াজ সুডোল ব্রজের আলু॥

উচ্ছে নহে, ঝিঙে নহে, নহে সে পটল ব্রজের আলু
পিয়া হতে জনম তাই পি’য়াজ সুডোল ব্রজের আলু॥
রসঘন রসুনের সে গন্ধতুত দাদা, ও দাদা

রস কিছু কম হলে হতো আম আদা, ও দাদা
সে আরো খানিক ডাগর হলে ঐ হতো ওল, ব্রজের আলু॥

পরম বৈষ্ণব সে যে ফল-দল মাঝে— ও দাদা
হের তার শিরে চৈতন-চুট্কী বিরাজে— ও দাদা
আবার মাথাটি বাবাজীর মতো চাঁচাছোলা গোল
তার মাথাটি বাবাজীর মতো চাঁচা ছোলা গোল, ব্রজের আলু॥

কাঁদে ছল ক’রে সব বিরহিণী ইহাকে থ্যাত্লাতে— ও দাদা
চক্ষু বুজে পন্ডিতে খান, বলেন ‘আলুভাতে’— ও দাদা
ওরে পাতে তুলেছি তুলব জাতে ব’দলে এবার ভোল, ব্রজের আলু॥

Comments

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

অনেক ছিল বলার, যদি সেদিন
অনেক ছিল বলার, যদি সেদিন

অনেক ছিল বলার, যদি সেদিন

  • Sub Title: পথ ছিল গো চলার যদি দু’দিন আগে আস্তে গো
মানবতাহীন ভারত শ্মশানে দাও মানবতা
মানবতাহীন ভারত শ্মশানে দাও মানবতা

মানবতাহীন ভারত শ্মশানে দাও মানবতা

  • Sub Title: কী হবে লইয়া মানবতাহীন ত্রিশ কোটি এই মানুষ-মেষ
ডুবু ডুবু ধর্ম-তরী ফাট্ল মাইন
ডুবু ডুবু ধর্ম-তরী ফাট্ল মাইন

ডুবু ডুবু ধর্ম-তরী ফাট্ল মাইন

  • Sub Title: সামাল সামাল পড়ল সাড়া ব-মাল মেয়ে মর্দার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন