যত ফুল তত ভুল কণ্টক জাগে
মাটির পৃথিবী তাই এত ভালো লাগে॥
হেথা চাঁদে আছে কলঙ্ক, সাধে অবসাদহেথা প্রেমে আছে গুরুগঞ্জনা অপবাদ;
আছে মান-অভিমান পিরিতি-সোহাগে।
মাটির পৃথিবী তাই এত ভালো লাগে॥হেথা হারাই হারাই ভয়, প্রিয়তমে তাই
ব’ক্ষে জড়ায়ে কাঁদি ছাড়িতে না চাই।স্বর্গের প্রেমে নাই বিরহ-অনল
সুন্দর আঁখি আছে, নাই আখি-জল;
রাধার অশ্রু নাই কুমকুম-ফাগে।
মাটির পৃথিবী তাই এত ভালো লাগে॥নাটকঃ অন্নপূর্ণা (নাট্যকারঃ মণিলাল বন্দোপাধ্যায়)
যত ফুল তত ভুল কণ্টক জাগে
- Sub Title: মাটির পৃথিবী তাই এত ভালো লাগে॥
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ নজরুল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 113
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
জরীন হরফে লেখা
- Sub Title: রূপালি হরফে লেখা
এ কি অপরূপ যুগল-মিলন
- Sub Title: বিষ্ণুপ্রিয়া লক্ষী যেন রে গোলক-পতির বামে॥
আজ নিশীথে অভিসার তোমারি পথে প্রিয়তম
- Sub Title: প্রিয়তম!
ফেরি করি ফিরি আমি
- Sub Title: আল্লাহ্ নবীর নাম
কত ফুল তুমি পথে ফেলে দাও
- Sub Title: আমি চেয়েছিনু একটি কুসুম সেই কথা পড়ে মনে
নিম ফুলের মউ পিয়ে ঝিম হয়েছে ভোমরা
- Sub Title: মিঠে হাসির নূপুর বাজাও ঝুমুর নাচো তোমরা॥
বৃথা তুই কাহার পরে করিস অভিমান
- Sub Title: পাষাণ-প্রতিমা সে-যে হৃদয় পাষাণ
তওফিক দাও খোদা ইসলামে
- Sub Title: মুসলিম-জাঁহা পুন হোক আবাদ
একি সুরে (কোন্ সুরে) তুমি গান শুনালে
- Sub Title: এ যে সুর নহে মদির সুরা রে সুরের সাকি॥
সেই রবিয়ল আউওলেরই চাঁদ এসেছে ফিরে
- Sub Title: ভেসে আকুল অশ্রুনীরে
গেরুয়া-রঙ মেঠো পথে বাঁশরি বাজিয়ে কে যায়
- Sub Title: সুরের নেশায় নুয়ে পড়ে ভুঁই-কদম তার পায়ে জড়ায়
খোদার হাবিব হলেন নাজেল
- Sub Title: খোদার ঘর ওই কাবার পাশে
বাংলা
English