“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়
আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়
  • Sub Title: আমার নবি মোহাম্মদ যাঁহার তারিফ জগৎময়

আল্লাহ্ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়।
আমার নবি মোহাম্মদ, যাঁহার তারিফ জগৎময়।।
আমার কীসের শঙ্কা,

কোরআন আমার ডঙ্কা,
ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়।।

কলেমা আমার তাবিজ, তৌহীদ আমার মুর্শিদ,
ইমান আমার বর্ম, হেলাল আমার খুর্শিদ।

‘আল্লাহ্ আকবর’ ধ্বনি
আমার জেহাদ-বাণী,
আখের মোকাম ফেরদৌস খোদার আরশ যথায় রয়।।

আরব মেসের চীন হিন্দ মুসলিম-জাহান মোর ভাই,
কেহ নয় উচ্চ কেহ নীচ, এখানে সমান সবাই।

এক দেহ এক দিল এক প্রাণ,
আমির ফকির এক সমান,
এক তকবীরে উঠি জেগে, আমার হবেই হবে জয়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কেন ঘুম ভাঙে না
কেন ঘুম ভাঙে না

কেন ঘুম ভাঙে না

  • Sub Title: মোদের কেন ঘুম ভাঙে না
হায় হায় হায় দিন চলি যায়
হায় হায় হায় দিন চলি যায়

হায় হায় হায় দিন চলি যায়

  • Sub Title: চা-স্পৃহ চঞ্চল চাতকদল চল’ চল’ চল’ হে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন